shono
Advertisement

Breaking News

খেলতে বেরিয়ে নিখোঁজ দু’বছরের শিশু, জগদ্দলে চাঞ্চল্য

অপহরণের অভিযোগ তুললেন নিখোঁজ শিশুর মা। The post খেলতে বেরিয়ে নিখোঁজ দু’বছরের শিশু, জগদ্দলে চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.
Posted: 06:00 PM Jun 02, 2018Updated: 06:15 PM Jun 02, 2018

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে গেল দুধের শিশু। নিখোঁজ শিশুটির নাম মহম্মদ ফৈজান ওরফে গলু। বয়স দু’বছর একমাস। এই ঘটনায় অপহরণের অভিযোগ তুলেছেন শিশুপুত্রের মা নাজমা খাতুন। শুক্রবার রাতে জগদ্দল থানায় শিশুপুত্র নিখোঁজের অভিযোগও দায়ের করেছেন নাজমা। এখনও পর্যন্ত নিখোঁজ সম্পর্কিত কোনও সূত্র না মিললেও ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার ২৭ নম্বর রেলগেট সংলগ্ন মুলাজোড় রোডে।

Advertisement

 [তিনদিনে ২ কর্মীর রহস্যমৃত্যু, পুরুলিয়া যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল]

জানা গিয়েছে, নাজমা বিবি বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করেন। তাঁর স্বামী কর্মসূত্রে বিহারেই থাকেন। দুধের শিশু ফৈজানকে বাড়িতে রেখেই তিনি কাজে যান। শুক্রবার দুপুরে বৃষ্টির মধ্যেই একা একা খেলতে বেরিয়েছিল ফৈজান। বাড়ির কাছেই টোটো স্ট্যান্ড, সেদিকেই গিয়েছিল ছোট্ট গোলু। তারপর সেখান থেকে সে কোথায় গিয়েছে প্রতিবেশীদের কেউ জানেন না। কাজ শেষে বাড়ি ফিরে খবর পান নাজমা বিবি। সঙ্গে সঙ্গেই ছেলের খোঁজ শুরু করেন। বাড়ির কাছে হাইড্রেনেও তল্লাশি চালানো হয়। এতটুকু বাচ্চা খেয়ালবশে ড্রেনের কাছে গিয়ে পড়ে যেতেও পারে। তবে সেখানেও তার খোঁজ মেলেনি। দিনভর খোঁজাখুঁজির পর শেষ রাতে থানায় ছেলে নিখোঁজের ডায়েরি করেন নাজমা বিবি। তাঁর অভিযোগ, দুধের শিশু একা একা কোথাও দূরে চলে যেতে পারে না। দুপুরবেলা বৃষ্টি পড়ছিল, আশপাশে লোকজন না থাকার সুযোগে কেউ তাকে অপহরণ করেছে। তবে কারওর বিরুদ্ধে সন্দেহের আঙুল তোলেননি নাজমা বিবি। স্থানীয়রাও বেশি কিছু বলতে পারছেন না। ঘটনার তদন্তে নেমেছে জগদ্দল থানার পুলিশ।

[গন্ধ শুঁকেই রং বলে দিচ্ছে কেতুগ্রামের এই ‘বিস্ময়’ বালিকা]

The post খেলতে বেরিয়ে নিখোঁজ দু’বছরের শিশু, জগদ্দলে চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার