shono
Advertisement

Breaking News

Wrong map of India

বাংলাদেশের দেখানো ম্যাপে কাশ্মীর পাকিস্তানের অংশ! ফুঁসে উঠলেন ভারতের তরুণী কূটনীতিবিদ, কে এই পূজা?

ভারতের বিকৃত মানচিত্র দেখানো হল বাংলাদেশে। এবং সেটা করলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের প্রাক্তন হাইকমিশনার স্বয়ং!
Published By: Anwesha AdhikaryPosted: 02:02 PM Jul 11, 2026Updated: 02:56 PM Jul 11, 2026

ভারতের বিকৃত মানচিত্র দেখানো হল বাংলাদেশে। এবং সেটা করলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের প্রাক্তন হাইকমিশনার স্বয়ং! ঢাকায় একটি সেমিনারে বক্তব্য রাখছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের প্রাক্তন হাইকমিশনার আহমেদ তারিক করিম। বক্তৃতার মাঝেই তিনি এমন এক মানচিত্র তুলে ধরেন, যেখানে জম্মু-কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসাবে দেখানো হয়েছে। সঙ্গে সঙ্গেই বিষয়টি নিয়ে সুর চড়ান ঢাকার ভারতীয় হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি পূজা কুমারী ঝা।

Advertisement

ঘটনার সূত্রপাত শুক্রবার ঢাকায় আয়োজিত একটি সেমিনারে। 'রিবিল্ডিং ট্রাস্ট, রিনিউইং রিজিওনাল ইন্টিগ্রেশন: পাথওয়েস ফর রিভাইটালিজিং সার্ক' শীর্ষক ওই সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবেদ ইসলামও। নিজের বক্তব্যের সমর্থনে যে মানচিত্র তুলে ধরেন করিম, সেখানে জম্মু-কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসাবে দেখানো হয়েছে। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ জানান পূজা। বলেন, "স্যর আপনি ভুল মানচিত্র দেখাচ্ছেন। জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ।" আপত্তি শুনে করিম বলেন, এই মানচিত্র আসলে প্রতীকী। আসল সীমান্ত বোঝানো হয়নি এই মানচিত্রে।

পূজা তখন উঠে দাঁড়িয়ে বলেন, "আমি বুঝেছি। কিন্তু মনে রাখতে হবে জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। সেটা এখানে ভুলভাবে দেখানো হয়েছে। সেটা আমি ধরিয়ে দিয়েছিল।" এই বক্তব্য শুনে করিম জানতে চান পূজার পরিচয়। হাই কমিশনের আধিকারিক পরিচয় জেনে তিনি বলেন, বিষয়টি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে মনে রাখা হবে। গোটা কথোপকথনের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল। বিজেপির একাধিক শাখা সংগঠন শেয়ার করেছে এই ভিডিওটি।

উল্লেখ্য, ভারতের ম্যাপ নিয়ে সাম্প্রতিক অতীতে একাধিক বিতর্ক হয়েছে। আমেরিকা থেকে শুরু করে একাধিক দেশ ভারতের ভুল মানচিত্র প্রকাশ করেছে। যদিও কেন্দ্রীয় সরকার বরাবর স্পষ্ট জানিয়ে এসেছে, পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই অবিচ্ছেদ্য অংশ। তাই আলাদা করে আমেরিকা তাতে সম্মতি প্রকাশ করল কি না, তাতে কিছুই নির্ভর করে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement