shono
Advertisement

দিঘায় মোহনায় উঠল ৫০ টন ইলিশ, দাম কমার সম্ভাবনা

অন্যদিকে, খোকা ইলিশ বিক্রি রুখতে অভিযানে শ্রীরামপুর পুরসভা। The post দিঘায় মোহনায় উঠল ৫০ টন ইলিশ, দাম কমার সম্ভাবনা appeared first on Sangbad Pratidin.
Posted: 01:32 PM Jul 19, 2018Updated: 03:26 PM Jul 19, 2018

রঞ্জন মহাপাত্র ও দিব্যেন্দু মজুমদার: এক সপ্তাহের ব্যবধানে ফের দিঘায় মোহনায় উঠল বিপুল পরিমাণ ইলিশ৷ উত্তাল ঢেউয়ে প্রাণের ঝুঁকি নিয়ে মাঝ সমুদ্রে গিয়ে প্রায় ৫০ টন ইলিশ তুলে আনে বেশ কয়েকটি ট্রলার৷ চলতি বর্ষার মরশুমে এখনও পর্যন্ত সব থেকে বেশি পরিমাণ ইলিশ সংগ্রহ করা হয়েছে৷ একসঙ্গে এত পরিমাণ ইলিশ ওঠায় বাজারে দাম যে খানিকটা কমবে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ী৷ একলপ্তে বেশি মাত্রায় ইলিশ ওঠায় আর্থিক ভাবে কিছু লোকসানের মুখে পড়েছেন মৎস্যজীবীরা৷ যে মাছ গত সপ্তাহে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, সেই মাছই এখন বিকচ্ছে ২৫০-২৬০ টাকায়৷ জোগান বেশি থাকার এই মুহূর্তে ৩০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ মাছের দাম চলছে ৩৫০ থেকে ৪০০ টাকা৷ ৫০০ গ্রামের বেশি ওজনের ইলিশের দর উঠেছে ৫০০ থেকে ৮০০ টাকার কাছাকরাছি৷

Advertisement

[‘ব্যথা’র কথা বলতে মেয়েকে নিয়ে ২৯ দেশ পরিক্রমা চিকিৎসকের]

অন্যদিকে, খোকা ইলিশের বিক্রি রুখতে অভিযানে নামল শ্রীরামপুর পুরসভা৷ বর্ষার মরশুমে চাহিদা মতো ইলিশের জোগান কম থাকায় খোকা ইলিশের রমরমা বাড়ছিল বাজারে৷ আইন ভেঙে দেদার চলছিল বিক্রি৷ মৎস্য দপ্তরের নিয়ম অনুযায়ী ৪০০ গ্রামের নিচে ইলিশ মাছ বিক্রি নিষিদ্ধ৷ এমনকি, নিষিদ্ধ ইলিশ কিনলেও ক্রেতাকে মোটা অঙ্কের জরিমানা ও বিক্রেতার জেল পর্যন্ত হতে পারে৷ একইভাবে নিষিদ্ধ ইলিশ ধরার উপর একই নিয়ম কার্যকর৷ কিন্তু, বড় ইলিশ না পেয়ে প্রশাসনের নাকের ডগায় এতদিন রমরমিয়ে চলছিল ইলিশ শিকার, বিক্রি-বাটা৷

[পুরসভার জলে কিলবিল করছে কেঁচো, বর্ধমানের বিভিন্ন এলাকায় ছড়িয়েছে আতঙ্ক]

ইলিশ সংরক্ষণের লক্ষ্যে নানান বিধিনিষেধ কার্যকর থাকার পরও কীভাবে বাজারে ঢুকল খোকা ইলিশ? সম্প্রতি, শ্রীরামপুর পুরসভার কাছে খবর পৌঁছায়, যে নজর এড়িয়ে দেদার বিকোচ্ছে ৪০০ গ্রামের কম ইলিশ৷ এরপরই আজ দুই কাউন্সিলর নেতৃত্বে শ্রীরামপুর স্টেশন সংলগ্ন মাছের আড়তে অভিযান শুরু হয়৷ অভিযান চলিয়ে উদ্ধার হয় কয়েক কিলো খোকা ইলিশ৷ তবে, জরিমানা না নিয়ে এদিন সতর্ক করা হয় ব্যবসায়ীদের৷ সাফ জানিয়ে দেওয়া দেওয়া, ভবিষ্যতে এই ধরনের বেআইনি কাজ করলে ট্রেড লাইসেন্স বাতিল করবে পুরসভা৷

[মহম্মদবাজারে তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু, উদ্ধার বস্তাবন্দি দেহ]

The post দিঘায় মোহনায় উঠল ৫০ টন ইলিশ, দাম কমার সম্ভাবনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement