shono
Advertisement
Bagdah

বাগদায় গাছ কেটে টাকা আত্মসাৎ! গ্রেপ্তার মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক-সহ ৩ তৃণমূল নেতা

হেলেঞ্চা বাজার সংলগ্ন এলাকার গাছ কেটে বিক্রি করার অভিযোগ। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।
Published By: Subhankar PatraPosted: 07:28 PM Jul 04, 2026Updated: 08:27 PM Jul 04, 2026

বাগদায় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে গাছ কেটে টাকা আত্মসাতের অভিযোগ। গ্রেপ্তার মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক ও দুই সহ-সম্পাদক তথা ৩ তৃণমূল নেতা। অভিযুক্তরা মমতাবালা ঠাকুর গোষ্ঠীর লোক। এমনটাই দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।

Advertisement

হেলেঞ্চা বাজার সংলগ্ন মাঠের পাশে একটি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির রয়েছে। সেই মন্দির সংলগ্ন এলাকায় একাধিক গাছ রয়েছে। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, অভিযুক্তরা বিনা অনুমতিতে গাছ দু'টি বিক্রি করে টাকা আত্মসাৎ করেছে। স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়েই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন প্রদীপ বিশ্বাস, গোবিন্দ বিশ্বাস ও পবিত্র বিশ্বাস ৷ তাঁরা মমতাবালা ঠাকুরপন্থী মতুয়া মহাসংঘের বাগদা ব্লকের দায়িত্ব রয়েছে। পাশাপাশি এলাকার তৃণমূল নেতাও বটে। হেলেঞ্চা বাজার সংলগ্ন মাঠের পাশে একটি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির রয়েছে। সেই মন্দির সংলগ্ন এলাকায় একাধিক গাছ রয়েছে। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, অভিযুক্তরা বিনা অনুমতিতে গাছ দু'টি বিক্রি করে টাকা আত্মসাৎ করেছে। স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়েই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাগদা ১ নম্বর ব্লকের বিজেপি মণ্ডল সভাপতি বলেন, "হরি মন্দির এলাকায় গাছ কেটে বিক্রি করে দিয়েছে। গাছ কাটতেও পিছপা হচ্ছে না এরা। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। যাতে আগামি প্রজন্ম অওপরাধ করতে ভয় পায়। এরা মমতাবালা ঠাকুরের সংগঠন করেন। রাজ্যজুড়ে তৃণমূল নেতারা দুর্নীতিতে জড়িত। আমরা বাগদাবাসীরা তা দেখতে পাচ্ছি। ওদের কড়া শাস্তি হোক।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement