shono
Advertisement

ক্যানিংয়ে পুলিশের জালে তিন অস্ত্র পাচারকারী, বাজেয়াপ্ত গাড়ি ভরতি আগ্নেয়াস্ত্র

এদিকে, মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থেকেও গ্রেপ্তার ২ অস্ত্র পাচারকারী। The post ক্যানিংয়ে পুলিশের জালে তিন অস্ত্র পাচারকারী, বাজেয়াপ্ত গাড়ি ভরতি আগ্নেয়াস্ত্র appeared first on Sangbad Pratidin.
Posted: 11:02 AM Aug 10, 2018Updated: 11:32 AM Aug 10, 2018

দেবব্রত মণ্ডল ও কল্যাণ চন্দ: আগ্নেয়াস্ত্র-সহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ক্যানিং থানার পুলিশ৷ ধৃতদের কাছ থেকে ১২টি ওয়ান শাটার বন্দুক ও ৯টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে৷ বাসন্তী এলাকায় পাচারের উদ্দেশ্যেই এই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলেই দাবি তদন্তকারীদের৷

Advertisement

[আবুধাবিতে কাজে গিয়ে খুন নদিয়ার যুবক, বাড়ছে রহস্য]

মাতলা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রতিদিনই তল্লাশি চালায় পুলিশ৷ বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের কাছে খবর ছিল যে একটি গাড়িতে করে বেশ কিছু আগ্নেয়াস্ত্র পাচারের ছক কষেছে দুষ্কৃতীরা৷ সেই চক্রকে পাকড়াওয়ের জন্য মাতলা ব্রিজ লাগোয়া এলাকার নিরাপত্তা আরও বাড়ানো হয়৷ মধ্যরাতে একটি গাড়ি ওই ব্রিজ দিয়ে যাচ্ছিল৷ গাড়িটির নম্বর ডব্লুবি ৫৮একিউ৫৮১১৷ ওই গাড়িটিকে মাঝ রাস্তাতেই দাঁড় করানো হয়৷ সেই সময় গাড়ির ভিতরে ছিল তিন যুবক৷ গাড়ির ভিতর কী আছে, কোথায় যাচ্ছে তারা, সে বিষয়ে খোঁজখবর নেয় পুলিশ৷ ওই যুবকদের কথাবার্তায় মেলে হাজারও অসঙ্গতি৷ তাই গাড়িতে তল্লাশি চালাতে শুরু করে পুলিশ৷ যদিও গাড়ির তল্লাশি প্রথমে বাধা দেয় ওই যুবকেরা৷ কিন্তু তাতেও কোনও লাভ হয়নি৷ গাড়িতে তল্লাশি চালিয়েই সন্দেহ স্পষ্ট হয় পুলিশের৷ ওই গাড়ি থেকে মেলে প্রচুর অস্ত্রশস্ত্র৷ উদ্ধার করা হয় ১২টি ওয়ান শাটার বন্দুক ও ৯টি তাজা বোমা৷ সঙ্গে সঙ্গে ওই অস্ত্রশস্ত্রগুলি উদ্ধার করে পুলিশ৷ গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে৷ গ্রেপ্তার করা হয় তিনজনকেই৷

[বৃদ্ধা মাকে লাঠিপেটা করার ভিডিও ভাইরাল, ছেলেকে গ্রেপ্তার করল পুলিশ]

ধৃতরা হল আনোয়ার মেহবুব মণ্ডল ওরফে বাপ্পা, রুবেল মণ্ডল ও ঝন্টু পাল৷ ওই তিনজনই  মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দা৷ বছর আঠাশের আনোয়ার দীর্ঘদিন ধরেই অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত৷ আঠারো বছর বয়সী রুবেল ও ঝন্টুর বিরুদ্ধে আগেও অস্ত্রপাচারের অভিযোগ উঠেছে৷ ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে বাসন্তী এলাকায় অস্ত্রগুলি পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাচ্ছিল ওই তিনজন৷ তবে কার কাছে ওই অস্ত্রগুলি পাচার করতে নিয়ে যাচ্ছিল তারা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি৷  

[আপত্তিকর অবস্থায় আটক শিক্ষক ও বধূ, এক দড়িতে বেঁধে রাখলেন গ্রামবাসীরা]

এদিকে, মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থেকে মোট ১০টি বন্দুক ও ১০ রাউন্ড গুলি-সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ধৃতরা মালদহের কালিয়াচকের বাসিন্দা৷ আগ্নেয়াস্ত্রগুলি পাচারের আগেই গ্রেপ্তার করা হয় তাদের৷

[প্রতিবেশীর বিকৃত লালসার শিকার ২ বালিকা, ধর্ষককে গণধোলাই জনতার]

The post ক্যানিংয়ে পুলিশের জালে তিন অস্ত্র পাচারকারী, বাজেয়াপ্ত গাড়ি ভরতি আগ্নেয়াস্ত্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement