shono
Advertisement

Breaking News

TMC leader

রাজ্যজুড়ে সন্ত্রাস বিরোধী অভিযান, বহরমপুরে তৃণমূল নেতার বাড়িতে উদ্ধার অস্ত্র ভাণ্ডার

শনিবার মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কার সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানিয়েছেন। 
Published By: Jaba SenPosted: 01:04 PM Aug 22, 2026Updated: 01:04 PM Aug 22, 2026

তৃণমূল নেতাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তাঁর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। বহরমপুরের ওই তৃণমূল নেতার বাড়ি থেকে মোট ৭টি বন্দুক উদ্ধার হয়েছে। অন্য একটি মামলায় এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আগ্নেয়াস্ত্র-সহ দুজনকে গ্রেপ্তার করেছে শক্তিপুর থানার পুলিশ। তাঁদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, ছয়টি ম্যাগাজিন ও চল্লিশ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কার সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানিয়েছেন। 

Advertisement

জানা গিয়েছে, ওই তৃণমূল নেতার নাম পাপাই ঘোষ। তিনি বহরমপুর শহরের যুব তৃণমূল সভাপতি ছিলেন। তৃণমূল জমানায় তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। পালাবদলের পর থেকে পলাতক ছিলেন তিনি। ২০১৭ সালে এক ব্যক্তিকে খুনের চেষ্টার মামলায় তাঁর নাম জড়ায়। সম্প্রতি এই মামলায় বহরমপুর আদালতে আত্মসমর্পণ করেন তিনি। তাঁর কাছে আগ্নেয়াস্ত্র থাকতে পারে সেই সন্দেহে পুলিশ তাঁকে ১৪ আগস্ট গ্রেপ্তার করে। তাঁকে ৯ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেয় আদালত। জিজ্ঞাসাবাদের পর শুক্রবার রাতে পাপাইয়ের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই ৭টি আগ্নেয়াস্ত্র, পাঁচটি ম্যাগাজিন ও ১৮৬টি কার্তুজ উদ্ধার করেছে বহরমপুর থানার পুলিশ। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির মধ্যে রয়েছে ২টো নাইন এমএম পিস্তল, তিনটি ৭.৬৫ এমএম পিস্তল এবং দুটি ওয়ান শট পাইপ গান।

অন্যদিকে আর একটি মামলায়, এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে ২ জনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলেন, জব্বর মণ্ডল ও আলমগীর শেখ। তাঁদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও ৬টি ম্যাগাজিন ও ৪০ রাউন্ড গুলিও উদ্ধার হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement