shono
Advertisement
Bangladeshi Arrest

তৃণমূল আমলে জাল আধার-প্যান বানিয়ে বাস! নিমতায় গ্রেপ্তার ৮ বাংলাদেশি

অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ৮ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল উত্তর ২৪ পরগনার নিমতা থানার পুলিশ। ধৃতদের আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকেও।
Published By: Suhrid DasPosted: 08:05 PM May 18, 2026Updated: 08:05 PM May 18, 2026

অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ৮ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল উত্তর ২৪ পরগনার নিমতা থানার পুলিশ। ধৃতদের আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকেও। ধৃতদের কাছ থেকে আধার কার্ড, প্যান কার্ড, ই-রেশন কার্ড, জন্ম শংসাপত্র, ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড-সহ একাধিক নথি উদ্ধার হয়েছে। মিলেছে বাংলাদেশের জন্ম শংসাপত্র। তৃণমূল সরকারের আমলে তাঁরা নথিপত্র বানিয়ে সেখানে থাকতে শুরু করেছিলেন বলে অভিযোগ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার নিমতা থানার টহলদারির সময় গোলবাগান বাজার এলাকায় সুমন গাইন নামে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেন। পরে বেলঘরিয়ার নন্দননগর আমতলা এলাকায় একটি ভাড়া বাড়িতে তল্লাশি চালানো হয়। তাঁর নামে আধার, প্যান, ই-রেশন কার্ড, জন্ম শংসাপত্র, অ্যাক্সিস ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড-সহ একাধিক নথি উদ্ধার করা হয়। সেগুলি আসল নাকি জাল, খতিয়ে দেখা হচ্ছে। বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ২২,৯১০ টাকাও। 

আধার, প্যান, ই-রেশন কার্ড, জন্ম শংসাপত্র, অ্যাক্সিস ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড-সহ একাধিক নথি উদ্ধার করা হয়। সেগুলি আসল নাকি জাল, খতিয়ে দেখা হচ্ছে। বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ২২,৯১০ টাকাও।

জেরায় সুমন গাইন আরও দুই বাংলাদেশি বাহারুল মণ্ডল ও আব্দুল রহমান সর্দারের নাম জানায় পুলিশকে। এরপর নিমতার ফতুল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের দাবি, ধৃতরা নতুন করে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের জন্য ভুয়ো ভারতীয় পরিচয়পত্র তৈরিতে যুক্ত ছিল। ধৃতদের নাম সুমন গাইন, বাহারুল মণ্ডল, আব্দুল রহমান সর্দার, রিয়াজ মণ্ডল, ইলিশ সর্দার, জাহারা বিবি, আনোয়ারা বিবি, সুমি বিবি এবং শহিদুল ইসলাম। বৈধ নথি ছাড়াই ভারতে প্রবেশ ও বসবাসের অভিযোগে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টে তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। নথিপত্র কোথা থেকে তারা বানিয়েছিলেন, কারা সেই কাজে সাহায্য করেছিল? সেসব বিষয়ও খতিয়ে দেখছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement