shono
Advertisement
Panihati

শান্তিতে থাকতে তৃণমূল নেতাকে দিতে হবে ১ কোটি টাকা! বিজেপি যুবনেতার দাবিতে পানিহাটিতে তোলপাড়

অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিজেপি নেতা।
Published By: Tiyasha SarkarPosted: 08:29 PM Jul 12, 2026Updated: 08:44 PM Jul 12, 2026

বিজেপি ক্ষমতায় আসার পরই তৃণমূলের দুর্নীতি, তোলাবাজি নিয়ে সোচ্চার হয়েছিলেন নেতারা। এবার বিজেপির যুবনেতার বিরুদ্ধেই উঠল তোলাবাজির অভিযোগ। জানা যাচ্ছে, এলাকার এক তৃণমূল নেতার কাছে ১ কোটি টাকা দাবি করেন এক বিজেপি যুবনেতা। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে অভিযুক্ত নেতা বলেন, এর নেপথ্যে দলেরই একাংশ।

Advertisement

বিষয়টা ঠিক কী? তৃণমূল নেতার কাছে এক কোটি টাকা চাওয়ার অভিযোগ উঠেছে বিজেপি যুবমোর্চার নেতা বিশ্বজিৎ সেনের বিরুদ্ধে। অভিযোগ বিরোধীদের নয়, খোদ বিজেপিরই নেতা-কর্মীদের। অভিযোগ, এলাকায় নির্বিঘ্নে থাকাতে হলে ওই টাকা দিতে হবে, এমনটাই বলা হয়। শনিবার পানিহাটির একটি রেস্তোরাঁয় অভিযুক্ত যুবনেতার সঙ্গে তৃণমূল নেতা শেখ রাজা একসঙ্গে ছিলেন। খবর পেয়ে সেখানে পৌঁছে যান বিজেপি নেতা-কর্মীদের একাংশ। সেই ভিডিও ভাইরাল হতেই টাকা চাওয়ার বিষয়টা চাউর হয়ে যায়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে ঘটনাকে পরিকল্পিত চক্রান্ত বলে দাবি করেছেন অভিযুক্ত যুবনেতা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার রাতে শেখ রাজার সেলুনে ভাঙচুর হয়। পরদিন পানিহাটির (Panihati) কাঠগোলা মোড়ের একটি রেস্তরাঁয় বিশ্বজিতের সঙ্গে তাঁকে বৈঠক করতে দেখা যায়। সেখানে পৌঁছে যান বিজেপিরই কয়েকজন নেতা। পরে রেস্তরাঁ থেকে বেরতেই শেখ রাজাকে মারধরের অভিযোগও ওঠে। ঘোলা থানার পুলিশ তাঁকে উদ্ধার করে। সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে শেখ রাজাকে বলতে শোনা যায়, বিশ্বজিৎ তাঁর কাছে এক কোটি টাকা দাবি করেছেন। যদিও বিশ্বজিৎ সেন জানান, তিনি খাবার কিনতে রেস্তোরাঁয় গিয়েছিলেন। শেখ রাজাই তাঁর সঙ্গে কথা বলতে আসেন। এরপর পরিকল্পিতভাবে কয়েকজন বিজেপি নেতা ভিডিও রেকর্ড করে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করেন। গোটা ঘটনায় অস্বস্তিতে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement