shono
Advertisement

এলাকায় রাতভর গুলি ও বোমার লড়াই, ইসলামপুরে প্রাণ গেল এক সিভিক ভলান্টিয়ারের

প্রতিবাদে ইসলামপুর থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি বিধায়ক আব্দুল করিম চৌধুরীর।
Posted: 09:19 AM Mar 09, 2023Updated: 09:36 AM Mar 09, 2023

শংকরকুমার রায়, রায়গঞ্জ: দুই গোষ্ঠীর বিবাদকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র উত্তর দিনাজপুরের ইসলামপুর। চলল গুলি ও বোমার লড়াই। এক সিভিক ভলান্টিয়ারের প্রাণহানি। মৃত সিভিক ভলান্টিয়ার স্থানীয় তৃণমূল নেতার ভাই। এখনও থমথমে গোটা এলাকা। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ইসলামপুর থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি বিধায়ক আব্দুল করিম চৌধুরীর।

Advertisement

স্থানীয়দের দাবি, এলাকার দখল কার কাছে থাকবে, তা নিয়ে দীর্ঘদিন ধরে তৃণমূলের জেলা সভাপতি ও ব্লক সভাপতির মধ্যে বিবাদ লেগেই রয়েছে। বুধবার রাতের দিকে তা ভয়ংকর রূপ নেয়। দু’পক্ষের মধ্যে শুরু হয় গুলি ও বোমার লড়াই। এই বিবাদের জেরে স্থানীয় তৃণমূল নেতার ভাই তথা সিভিক ভলান্টিয়ার সাকিব আখতারের বাড়িতে হানা দেন বেশ কয়েকজন। সেই সময় খাবার খাচ্ছিলেন সিভিক ভলান্টিয়ার। বাড়ি ঘিরে চলে গুলি ও বোমার লড়াই। তাতেই জখম হয়ে প্রাণ যায় সিভিক ভলান্টিয়ারের।

[আরও পড়ুন: ফের কলকাতায় টাকার পাহাড়! নিউটাউনে উদ্ধার প্রায় ৪ কোটি, মিলল বিলাসবহুল গাড়িও]

পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ও ব্লক সভাপতি জাকির হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী আব্দুল করিম চৌধুরীর। প্রতিবাদে বৃহস্পতিবার ইসলামপুর থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক। তবে কানাইয়ালাল আগরওয়াল কিংবা জাকির হোসেনের বিরুদ্ধে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নতুন করে যাতে আর অশান্তি না হয়, তাই এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

[আরও পড়ুন: দোলের দিন বেলেল্লাপনা, গ্রেপ্তার ২১২, আজ হোলিতেও কলকাতায় থাকছে কড়া নিরাপত্তা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার