shono
Advertisement

দফায় দফায় বিক্ষোভ-অবরোধ, ডাম্পারের ধাক্কায় মহিলার মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ শ্রীরামপুর

দুর্ঘটনার জেরে ব্যাহত যানচলাচল।
Posted: 11:17 AM Apr 29, 2023Updated: 12:26 PM Apr 29, 2023

দিব্যেন্দু মজুমদার, হুগলি: ডাম্পারের ধাক্কায় মহিলার মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ শ্রীরামপুর। অবরুদ্ধ দিল্লি রোড। শনিবার সকালের এই দুর্ঘটনার জেরে ব্যাহত যানচলাচল।

Advertisement

জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃতের নাম পুষ্পা সাঁতরা। বছর ষাটের ওই মহিলা শ্রীরামপুরের বড় বেলুর বাসিন্দা। শনিবার সকালে লিলুয়ায় একটি কাজে যাচ্ছিলেন তিনি। শ্রীরামপুর পেয়ারাপুর মোড়ে দিল্লি রোডের পাশে দাঁড়িয়েছিলেন।

[আরও পড়ুন: মামলা হাতছাড়া হওয়ায় ‘মনখারাপ’ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, কী বলছে বিরোধী দলগুলি?]

সেই সময় একটি ডাম্পার ওই মহিলাকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান। উত্তেজিত হয়ে পড়েন স্থানীয়রা। দিল্লি রোডে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। টায়ার জ্বালিয়ে চলে জোর বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। অবরোধকারীদের সঙ্গে কথা বলে দিল্লি রোডে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে এখনও চলছে অবরোধ।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ‘আজ আমার মৃত্যুদিন’, সুপ্রিম কোর্টের নির্দেশে ‘অভিমানী’ বিচারপতি গঙ্গোপাধ্যায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার