shono
Advertisement

Breaking News

Digha

তৃণমূল জমানার 'গলদে'ই দিঘায় অ্যাডভেঞ্চার স্পোর্টসে দুর্ঘটনা! প্রশ্নের মুখে প্রশিক্ষকের যোগ্যতা

সূত্রের খবর, দিঘায় বিচে পর্যটকদের 'অ্যাডভেঞ্চার' প্রদানকারী বেসরকারি সংস্থা গুলির অনেকের কাছেই বৈধ কাগজপত্র নেই বলে অভিযোগ।
Published By: Arpita MondalPosted: 06:53 PM Jun 21, 2026Updated: 07:02 PM Jun 21, 2026

সাধ্যের মধ্যে এক, দু'দিনের ছুটি কাটাতে দিঘার জুড়ি মেলা ভার। দিঘার সমুদ্র সৈকতে সারাবছরই পর্যটকদের ভিড় লেগেই থাকে। সমুদ্র স্নান তো আছেই, বর্তমানে উপরি পাওনা জগন্নাথ মন্দির। সায়েন্স সিটি, বিনোদন পার্ক মিলিয়ে দিঘায় রয়েছে বহু দর্শনীয় স্থান। দিঘায় যেমন পর্যটকের সংখ্যা বাড়ছে, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনাও! শনিবারই স্পিড বোটের ধাক্কায় এক পর্যটকের মৃত্যু হয়। তিন বছর আগেও স্পিড বোটে উঠে গুরুতর জখম হয়েছিলেন এক পর্যটকের। দিঘায় প্রশ্নের মুখে অ্যাডভেঞ্চার স্পোর্টস কর্তৃপক্ষ। প্রশাসনিক উদাসীনতা নিয়েও অভিযোগ তুলছেন বাসিন্দারা।

Advertisement

২০২২ সালেও পাঁচজন পর্যটক বোটিংয়ের সময়ে স্পিড বোট খারাপ হয়ে মাঝ সমুদ্রে আটকে পড়েন। ঠিক তার পরের বছর ২০২৩ সালে স্পিড বোটের ধাক্কায় আহত হয়েছিলেন একজন। এবার স্পিড বোটের ধাক্কায় প্রাণ হারালেন এক পর্যটক।

শনিবার সকালে দিঘা মোহানা থানা এলাকার সি-হক ঘোলাঘাটে স্পিড বোটের ধাক্কায় মৃত্যু হয় পূর্ব বর্ধমানের এক যুবকের। এই ঘটনার পরেই বড় পদক্ষেপ নেয় প্রশাসন। তদন্তের স্বার্থে অনির্দিষ্টকালের জন্য দিঘার সুমদ্র থেকে সমস্ত ওয়াটার স্পোর্টস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। ২০২২ সালেও পাঁচজন পর্যটক বোটিংয়ের সময়ে স্পিড বোট খারাপ হয়ে মাঝ সমুদ্রে আটকে পড়েন। ঠিক তার পরের বছর ২০২৩ সালে স্পিড বোটের ধাক্কায় আহত হয়েছিলেন একজন। এবার স্পিড বোটের ধাক্কায় প্রাণ হারালেন এক পর্যটক। প্রশ্ন উঠছে, স্পিড বোট, প্যারাসেলিং, স্পিড বাইকের মতো অ্যাডভেঞ্চার স্পোর্টস, ওয়াটার স্পোর্টসেই বিপদ বাড়ছে দিঘার সমুদ্রে? প্রশাসন সূত্রে খবর, এই রাইডগুলি পরিচালনার দায়িত্বে রয়েছে বেসরকারি সংস্থার হাতে। এখন প্রশ্ন, কেন ঘটছে এমন দুর্ঘটনা? দখভালের ক্ষেত্রে গলদ কোথায়? এই রাইডের যাঁরা চালান, তাঁরা সঠিকভাবে প্রশিক্ষিত কিনা, কাদের অনুমতি নিয়ে এই অ্যাডভেঞ্চার স্পোর্টসের সংখ্যা দিনে দিনে বেড়ে উঠেছে?

সূত্রের খবর, দিঘায় বিচে পর্যটকদের 'অ্যাডভেঞ্চার' প্রদানকারী বেসরকারি সংস্থা গুলির অনেকের কাছেই বৈধ কাগজপত্র নেই বলে অভিযোগ।

নিয়ম অনুয়ায়ী, পর্যটন দপ্তর থেকে অনুমতি নিয়ে ডিএসডিএ-র থেকে 'নো অবজেকশন' সার্টিফিকেট নিতে হয়। তবে সূত্রের খবর, দিঘায় বিচে পর্যটকদের 'অ্যাডভেঞ্চার' প্রদানকারী বেসরকারি সংস্থা গুলির অনেকের কাছেই বৈধ কাগজপত্র নেই বলে অভিযোগ। স্থানীয়দের অনেকেই জানিয়েছেন, তৃণমূল সরকার আমলেই দিঘার সমুদ্রতট যেমন সেজে উঠেছে, তেমনই এই স্পিড বোট সহ অন্যান্য জয় রাইডের সংখ্যাও বেড়েছে একে একে। তাহলে কি গত সরকারের আমলেই যথাযথভাবে রাইডারদের প্রশিক্ষণের যোগ্যতা যাচাই না করেই অ্যাডভেঞ্চার স্পোর্টস সংস্থাকে ছাড়পত্র দিয়ে দিয়েছিল প্রশাসন? যার খেসারত দিতে হচ্ছে পর্যটকদের! যদিও প্রশাসনের তরফে এ বিষয়ে কিছু জানা যায়নি। শনিবারের ঘটনার তদন্ত শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার জানিয়েছেন, স্পিড বোটটি সিজ করা হয়েছে। সমুদ্রতটে পুলিশ টহলদারি চালাচ্ছে। আগামিদিনে যাতে এমন কোনও দুর্ঘটনা না ঘটে, সেদিকেও নজর রাখা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement