shono
Advertisement

জেলা ভাগের পর প্রশ্নের মুখে ‘Burdwan’এর ভবিষ্যৎ

জেলার বহু ইতিহাসের সাক্ষ্য এই শব্দটি... The post জেলা ভাগের পর প্রশ্নের মুখে ‘Burdwan’ এর ভবিষ্যৎ appeared first on Sangbad Pratidin.
Posted: 07:19 AM Apr 06, 2017Updated: 02:47 PM Dec 17, 2019

সৌরভ মাজি: জেলা ভাগের পর এখন সবথেকে বড় প্রশ্নের সম্মুখীন ‘বার্ডওয়ান’ শব্দটি। কারণ, জেলার নামের সঙ্গে বার্ডওয়ান থাকবে না৷ এখন থেকে জেলার নামের সঙ্গে থাকবে শুধুই বর্ধমান৷ পূর্ব বা পশ্চিম বর্ধমান৷ কিন্তু সমস্যা অন্য জায়গায়। জেলার এমন বহু প্রতিষ্ঠান রয়েছে যাদের সঙ্গে বার্ডওয়ান শব্দটি অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে৷ প্রশ্নের মুখে তাদের ভবিষ্যৎ। ব্রিটিশ আমল থেকে ইংরেজি বার্ডওয়ান কথাটি প্রচলিত৷ জেলার নামই হোক বা শহরের, জেলা আদালতের হোক বা মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন সংস্থা, সর্বত্রই লেখা রয়েছে বার্ডওয়ান৷ সেগুলির ক্ষেত্রেও কি বদল আনতে হবে নাকি ইতিহাসের নীরব সাক্ষী হিসাবে থেকে যাবে তারা উঠছে সেই প্রশ্ন।

Advertisement

[ট্রাম্পকে চমকাতে ফের ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম]

বার্ডওয়ান মিউনিসিপ্যালিটি, বার্ডওয়ান ডেভলপমেণ্ট অথরিটি, বার্ডওয়ান মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিট্যাল, বার্ডওয়ান ডিস্ট্রিক্ট কোর্ট, ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান৷ তালিকাটি বেশ লম্বা। গত ২৪ মার্চ দ্য কলকাতা গেজেটে প্রকাশিত নোটিফিকেশন অনুযায়ী বর্ধমান জেলা ভাগের পর দুই জেলার নাম হচ্ছে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান৷ সেখানে বার্ডওয়ান কথাটির উল্লেখ না থাকায় ধরে নেওয়া হচ্ছে জেলার ইংরেজি নাম বার্ডওয়ান এবার অবলুপ্ত হচ্ছে৷

[জঙ্গিদের রাসায়নিক অস্ত্র ভাণ্ডারে হামলা, সিরিয়ার হয়ে সাফাই রাশিয়ার]

৭ এপ্রিল থেকে আর জেলার নামের সঙ্গে থাকবে না বার্ডওয়ান৷ বর্ধমান শহরের বা পুরসভার নামের সঙ্গে কী বার্ডওয়ান আর থাকবে? বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান তথা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক রবিরঞ্জন চট্টোপাধ্যায় জানান, “বিশ্ববিদ্যালয় বা পুরসভা বিশেষ আইন অনুযায়ী হয়েছে৷ স্বাভাবিকভাবেই সেই আইন অনুযায়ী ওই নাম থেকে যাবে৷ পরিবর্তনের সম্ভাবনা নেই৷” তার সপক্ষে যুক্তি হিসাবে রবিরঞ্জনবাবু বলেন, ক্যালকাটা যেমন কলকাতা হয়েছে। পুরসভার নাম পরিবর্তন হয়েছে৷কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি, ক্যালকাটা হাইকোর্ট থেকে গিয়েছে৷ সেখানে কোনও পরিবর্তন করা হয়নি৷ একইভাবে বর্ধমান পুরসভা বা বিশ্ববিদ্যালয়-সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলিতে বার্ডওয়ান শব্দ পরিবর্তন হওয়ার কথা নয়৷ তাদের নামের কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই৷ বা পরিবর্তন করতেই হবে এমন কোনও নিয়মও নেই৷ বর্ধমানের পুরপ্রধান স্বরূপ দত্ত তো সাফ জানিয়ে দিয়েছেন, “পুরসভার নামের কোনও পরিবর্তন হবে না৷ বার্ডওয়ান মিউনিসিপ্যালিটিই থাকছে৷” এ জেলার ঐতিহ্যের সঙ্গে মিশে রয়েছে বার্ডওয়ান শব্দটি। তাই শব্দটি একেবারেই হারিয়ে যাক, তাতে সায় নেই অনেকেরই।

[রাজ্যে আরএসএসকে নিষিদ্ধ করার ডাক দিলেন শাহি ইমাম বরকতি]

The post জেলা ভাগের পর প্রশ্নের মুখে ‘Burdwan’ এর ভবিষ্যৎ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার