shono
Advertisement
Bankura

বন্ধ স্কুল ভবনে নিয়ে গিয়ে নির্যাতন! আইসক্রিমের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ বাঁকুড়ায়

মঙ্গলবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Published By: Subhankar PatraPosted: 07:22 PM May 12, 2026Updated: 09:42 PM May 12, 2026

আইসক্রিমের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ। বন্ধ স্কুল ভবনের পিছনে নিয়ে নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুরের জয়পুর থানা এলাকায়। ঘটনায় প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে জয়পুর থানার বাসিন্দা ওই যুবক শিশুটিকে ফুঁসলিয়ে নির্জন জায়গায় নিয়ে যায়। অভিযোগ, বন্ধ থাকা স্কুল ভবনের সামনে নিয়ে গিয়ে শিশুটির উপর নির্যাতন চালানো হয়। পাশাপাশি কাউকে কিছু বললে খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। বাড়িতে ফিরে এসে শিশুটি কাউকে কিছু বলেনি। তবে সোমবার সে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে বিষয়টি সামনে আসে। পরে শিশুটি মায়ের কাছে পুরো ঘটনাটি বলে। তারপরই যুবকের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার। তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে।

বিষ্ণুপুরের এসডিপিও মৈনাক বন্দ্যোপাধ্যায় বলেন, "পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ওই যুবকে গ্রেপ্তার করা হয়েছে। নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা ও গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে।" অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন নির্যাতিতার পরিবার ও স্থানীয়রা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement