shono
Advertisement

Breaking News

Annapurna Yojana Status Check

আদৌ সফল অন্নপূর্ণা যোজনায় আবেদন? জেনে নিন স্ট্যাটাস চেকের পদ্ধতি

আগামী ৩ মাসের মধ্যে ফর্ম ফিল আপের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্য সরকার।
Published By: Sayani SenPosted: 03:23 PM Jun 04, 2026Updated: 05:43 PM Jun 04, 2026

অন্নপূর্ণা যোজনায় প্রায় ২৮ লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে টাকা। অনলাইন ও অফলাইনে করা যাচ্ছে আবেদন। আপনিও কি আবেদন করেছেন? আদৌ অন্নপূর্ণা যোজনায় আবেদন সফল হয়েছে? এক ক্লিকেই জানতে পারবেন সমস্ত তথ্য। জেনে নিন পদ্ধতি।

Advertisement

  • প্রথমে https://socialregistry.wb.gov.in// ওয়েবসাইটে যেতে হবে।
  • সেখানে গিয়ে 'ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস' বলে একটি অপশন পাবেন।
  • নির্দিষ্ট জায়গায় অ্যাপ্লিকেশন আইডি, আধার নম্বর এবং নথিভুক্ত মোবাইল নম্বর দিন
  • এবার ক্যাপচা কোড দিন। তারপর সার্চ বা সাবমিট অপশনে ক্লিক করুন।
  • আর তারপরই দেখতে পারবেন আপনার আবেদন আদৌ সফল হয়েছে কিনা।

যাঁরা এখন আবেদন করেননি, তাঁরা একনজরে দেখে নিন অন্নপূর্ণা যোজনার ফর্মপূরণে কোন কোন তথ্য জমা দিতে হবে:

  • ফর্মের শুরুতেই পরিবারের প্রধানের নাম, তাঁর জন্ম তারিখ, লিঙ্গ, আধার নম্বর, ডিজিটাল রেশন কার্ড সংক্রান্ত তথ্য জমা দিতে হবে।
  • তারপর পরিবারের সদস্য সংখ্যা, ঠিকানা, যোগাযোগ নম্বর লিখতে হবে। এরপর ধাপে ধাপে পরিবারের সকলের তথ্য উল্লেখ করতে হবে।
  • পরিবারের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি, এপিক নম্বর এবং জাতি সংক্রান্ত তথ্য দিতে হবে।
  • রেশন কার্ড, বাড়ির ধরন, পারিবারিক জমির মালিকানা, যানবাহন, স্বাস্থ্যবিমা, আয়কর সংক্রান্ত তথ্য দিতে হবে।
  • পরিবারের সদস্যদের প্যান কার্ড সংক্রান্ত নথিপত্রও জমা দেওয়া বাধ্যতামূলক।
  • কর্মসংস্থানের ধরন, পরিবারের সদস্যদের শিক্ষাগত যোগ্যতা, জিএসটি অধীনস্থ কিনা, সরকারি পেনশনভোগী কিনা, কোনও সদস্য রাজনৈতিক পদাধিকারী কিনা তা-ও জানাতে হবে।
  • ফর্মের একেবারে শেষের দিকে সিএএ, এসআইআর সংক্রান্ত তথ্য, অন্যান্য সরকারি সুবিধা ভোগ করেন কিনা তথ্য দিতে হবে।
  • এছাড়া আপনার পরিবারের শিশুরা কোন স্কুলে পড়ে, কোথা থেকে টিকাকরণ করা হয়েছে, তা-ও জানাতে হবে।
  • ফর্মপূরণের পরেও যদি কারও অন্নপূর্ণা যোজনা বাতিল হয় সেক্ষেত্রে কারণ সংশ্লিষ্ট আধিকারিককে উল্লেখ করতে হবে।  

আগামী ৩ মাসের মধ্যে ফর্ম ফিল আপের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্য সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement