shono
Advertisement

ভিনরাজ্যে শ্রমিক পাচারের প্রমাণ পেলে ট্রেনেই গ্রেপ্তারের নির্দেশ

নিরাপত্তা পরিকাঠামো বদলাতে রেলমন্ত্রীর দাওয়াই। The post ভিনরাজ্যে শ্রমিক পাচারের প্রমাণ পেলে ট্রেনেই গ্রেপ্তারের নির্দেশ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:11 PM Feb 19, 2018Updated: 09:24 PM Feb 19, 2018

সুব্রত বিশ্বাস: ভিনরাজ্যে শ্রমিক জোগান দেওয়ার ব্যবসা রুখতে কড়া পদক্ষেপে রেলমন্ত্রী পীযূষ গোয়েল। রেলপথেই এই শ্রমিক পাঠানো হয় সবথেকে বেশি। এই প্রথা বন্ধ করতে এবার আরপিএফকে দু’সপ্তাহ সময় দিয়েছেন রেলমন্ত্রী। শ্রমিকরা ভিনরাজ্যে গিয়ে নানা বিপত্তিতে পড়ছেন। এমনকী মারাও যাচ্ছেন। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় পশ্চিমবঙ্গের কয়েকজন শ্রমিকের মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হওয়াতে রেলমন্ত্রীর এই পদক্ষেপ।

Advertisement

[৮০০ কোটির ঋণখেলাপ, সিবিআইয়ের জালে রোটোম্যাক কর্তা]

রেল বোর্ড এই নির্দেশের কথা জানিয়ে বলে, শ্রমিকদের ট্রেনে চাপিয়েই পাঠানো হয়। এক শ্রেণির জোগানদারের স্বার্থে গরিব মানুষের সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। রেলপথে উপযুক্ত প্রমাণপত্র না থাকলে এবার গ্রেপ্তার করা হবে জোগানদার বা শ্রমিকদের। শুধু দায়িত্ব বাড়ালেই চলবে না, আধুনিক ব্যবস্থায় পরিস্থিতির মোকাবিলা করার লক্ষ্যে একাধিক নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী। একমাসের মধ্যে ফিল্ডে কর্তব্যরত আরপিএফদের দেওয়া হবে স্মার্টফোন ও সিম। অপরাধ, সমস্যা, দুর্ঘটনা হলেই যাতে দেশ জুড়ে খবর ছড়িয়ে দেওয়া যায়, সেজন্য এই ব্যবস্থার নির্দেশ রেলমন্ত্রীর।

পাশাপাশি, স্টেশনে ভবঘুরে ও ভিখারিদের জন্য যাত্রীদের নানা ধরনের সমস্যা তৈরি হয়। এই সমস্যা মেটাতে সব স্টেশন থেকে বের করে দেওয়া হবে ভিখারি ও ভবঘুরেদের। হাওড়া, শিয়ালদহের মতো গুরুত্বপূর্ণ স্টেশন থেকে অবিলম্বে এই ধরনের মানুষজনকে হটানো হবে। স্ক্যানার মেশিন ও সিসিটিভির আধুনিকীকরণ ও প্রশিক্ষণপ্রাপ্তদের দিয়ে চেকিং করানোর নির্দেশ, পাশাপাশি সব পার্সেল বুকিং সামগ্রীও চেকিং ও তার রিপোর্ট রাখতে হবে। স্ক্যানার মেশিন খারাপ হলে চলবে না। তা সময়ে রক্ষণাবেক্ষণ ও তদারকি করতে হবে উপযুক্তভাবে। নতুন এক ওয়েবসাইটও চালু করা হবে।

[ব্যাংকে দুর্নীতি রোধে নয়া দাওয়াই, তিন বছর অন্তর অফিসারদের বদলি]

The post ভিনরাজ্যে শ্রমিক পাচারের প্রমাণ পেলে ট্রেনেই গ্রেপ্তারের নির্দেশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement