shono
Advertisement

Breaking News

Bankura

এবার বাঁকুড়া পুরসভাও হাতছাড়া তৃণমূলের! পদ ছাড়লেন পুরপ্রধান অলকা সেন মজুমদার

তিনি জানান, ব্যক্তিগত কিছু কারণে ও সাংগঠনিক সিদ্ধান্তের প্রতি সম্মান
Published By: Jaba SenPosted: 02:21 PM Jun 17, 2026Updated: 02:55 PM Jun 17, 2026

রাজ্যে পালাবদলের পর একের পর এক পুরসভা হাতছাড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের। বাঁকুড়া (Bankura) জেলার সোনামুখী পুরসভার পর এবার বাঁকুড়া পুরসভা। আচমকাই পৌরপ্রধানের পদ থেকে ইস্তফা দিলেন অলকা সেন মজুমদার। বুধবার বাঁকুড়া সদর মহকুমাশাসকের দপ্তরে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ঘটনাকে কেন্দ্র করে জেলা রাজনীতিতে তীব্র জল্পনা শুরু হয়েছে।

Advertisement

ইস্তফার পর অলকা সেন মজুমদার বলেন, "দল আমাকে যে দায়িত্ব দিয়েছিল, সেই দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছি। ব্যক্তিগত কিছু কারণ এবং সাংগঠনিক সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়েই আমি পদত্যাগ করেছি। দল যে দায়িত্ব দেবে, আগামী দিনেও সেই দায়িত্ব পালন করব।" উল্লেখ্য, সোনামুখী পুরসভার পুরপ্রধান সন্তোষ মুখোপাধ্যায়ও ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিয়েছিলেন।

২০২২ সালে তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠনের পর অলকা পুরপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন। তবে গত কয়েক বছরে বাঁকুড়া পুরসভাকে ঘিরে একাধিক বিতর্ক সামনে এসেছে। বোর্ডের অভ্যন্তরীণ মতভেদ, কাউন্সিলরদের ক্ষোভ, উন্নয়নমূলক কাজ নিয়ে অসন্তোষ এবং প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে বারবার রাজনৈতিক চাপের মুখে পড়তে হয়েছে পুর কর্তৃপক্ষকে। রাজ্যে পালাবদলের পর বাঁকুড়া পুরসভা (Bankura Municipality) একাধিকবার রাজনৈতিক সংঘাতের কেন্দ্রে উঠে আসে। কখনও বোর্ড পরিচালনা নিয়ে বিতর্ক, কখনও দলীয় কোন্দল, আবার কখনও বিভিন্ন ওয়ার্ডের কাজকর্ম নিয়ে প্রকাশ্য অসন্তোষ সামনে এসেছে। ফলে অলকা সেন মজুমদারের পদত্যাগকে নিছক প্রশাসনিক ঘটনা হিসেবে দেখছেন না রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement