shono
Advertisement

সোশ্যাল মিডিয়ায় জনদরদী পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার যুবক

লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ৷ The post সোশ্যাল মিডিয়ায় জনদরদী পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 12:41 PM Jul 09, 2018Updated: 01:11 PM Jul 09, 2018

টিটুন মল্লিক, বাঁকুড়া:  সোশ্যাল মিডিয়ায় নিজের ‘জনদরদী’ পরিচয় দিয়ে প্রতারণা৷ উত্তর ২৪ পরগনার নিউ বারাকপুর থেকে এক যুবককে গ্রেপ্তার করল বাঁকুড়ার বিষ্ণুপুর থানার পুলিশ৷ তদন্তে অভিযুক্তের একাধিক ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন তদন্তকারীরা৷ তার কাছ থেকে একটি আইফোনও পাওয়া গিয়েছে৷ পুলিশের দাবি, অনেকের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়েছে ওই যুবক৷ ফোন থেকে প্রতারণা সংক্রান্ত তথ্যও পাওয়া গিয়েছে৷

Advertisement

[ব্যান্ডেল স্টেশনে বসে হস্তমৈথুন, ফেসবুক লাইভে বিকৃতকামীকে চেনালেন তরুণী]

অভিযুক্তের নাম বিট্টু শাউ ওরফে আয়ূশমান৷ ফেসবুকে নিজেকে ‘জনদরদী’ পরিচয় দিয়ে ভুয়ো অ্যাকাউণ্ট খোলে সে৷ সোশ্যাল মিডিয়ায় মহিলা-পুরুষ নির্বিশেষে বিভিন্ন ব্যক্তির সঙ্গে আলাপ জমাত ওই যুবক৷ কিছুদিন পরই ক্যানসারে আক্রান্ত হওয়ার গল্প ফেঁদে অর্থ সাহায্য চাইত বিট্টু৷ তাকে বিশ্বাস করে টাকাও দিতে দিতেন অনেকেই৷ বিভিন্ন বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা পড়ত৷ এখানেই শেষ নয়৷ পুলিশের দাবি, সোশ্যাল মিডিয়া মারফৎ বহু মহিলাকে প্রেমের ফাঁদে ফেলেছিল বিট্টু৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, এমনকী তাঁদের কাছ টাকাও আদায় করত ওই যুবক৷ এভাবেই চলছিল৷ কিন্তু, তাল কাটল গত বছর৷

পুলিশ জানিয়েছে, ২০১৭ সালে ফেসবুকেই বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা এক মহিলার সঙ্গে আলাপ হয় বিট্টু শাউয়ের৷ তিনি সরকারি কর্মী৷ ইঞ্জিনিয়ার৷ বেশ কয়েক মাস পর ওই মহিলার কাছে নিজেকে জনদরদী বলে পরিচয় দেয় অভিযুক্ত এবং জনসেবামূলক প্রতিষ্ঠানের জন্য আর্থিক সাহায্য চায়৷ প্রথমে প্রতারণার কৌশলটি ধরতে পারেননি ওই মহিলা৷ যথারীতি টাকাও দিতে শুরু করেন তিনি৷ ওই মহিলার অভিযোগ, গত এক বছরে বিট্টুকে সাড়ে ন’লক্ষ টাকা দিয়েছেন তিনি৷ একসময়ে সন্দেহ হয় ওই মহিলা ইঞ্জিনিয়ারের৷ বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি৷ মোবাইল ও ফেসবুক অ্যাকাউন্টের সূত্রে ধরে উত্তর ২৪ পরগনা নিউ বারাকপুর থেকে অভিযুক্ত বিট্টু শাউকে গ্রেপ্তার করেছে বিষ্ণুপুর থানার পুলিশ৷ তাকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷

ছবি: সিদ্ধার্থ চট্টোপাধ্যায়

[সোশ্যাল মিডিয়ায় বিকৃত ছবি ভাইরাল করল যুবক, আত্মহত্যার চেষ্টা নাবালিকার]

The post সোশ্যাল মিডিয়ায় জনদরদী পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement