shono
Advertisement
Bardhaman

এবার বর্ধমানে আদিবাসী বধূকে ধর্ষণ ও খুন! 'উধাও' অভিযুক্ত শেখ আইজুল

ঘটনার আগের বিকেলে কী হয়েছিল, জানালেন মৃতার ভাই।
Published By: Tiyasha SarkarPosted: 02:25 PM Jul 07, 2026Updated: 03:27 PM Jul 07, 2026

এবার বর্ধমানে (Bardhaman) আদিবাসী বধূকে ধর্ষণ ও খুনের অভিযোগ এলাকারই এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে এলাকা থেকেই উদ্ধার হয়েছে মহিলার দেহ। তাঁর সারা শরীরে ক্ষতচিহ্ন মিলেছে বলেই দাবি পরিবারের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমানের দেওয়ানদিঘী থানার অন্তর্গত পালিতপুরে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃতার ভাইয়ের দাবি, এলাকারই বাসিন্দা শেখ আইজুল ঘটনার নেপথ্যে। 

Advertisement

ঠিক কী ঘটেছে? মৃতার ভাই জানিয়েছেন, সোমবার দুপুরে তাঁর দিদি, জামাইবাবু ও শেখ আইজুল বাড়ির পাশের মাঠে বসে মদ্যপান করছিলেন। বিকেল ৪ টে নাগাদ দিদি বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন। উঠে দেখেন স্বামী ফেরেননি। এরপর স্বামীকে খুঁজতে বেরিয়ে যান নির্যাতিতা। তিনি আর ফেরেননি। এদিকে কিছুক্ষণ পর মৃতার স্বামী বাড়ি ফিরে দেখেন স্ত্রী নেই। এরপর তিনি স্ত্রীকে খুঁজতে বেরিয়ে পড়েন। রাত ১২ টা পর্যন্ত খুঁজলেও বধূর হদিশ মেলেনি।  এরপর মঙ্গলবার সকালে বাড়ির কাছের জমিতে মেলে বধূর দেহ। পরিবারের দাবি, ধর্ষণের পর প্রমাণ লোপাটে খুন করা হয়েছে তাঁকে।

কিন্তু নেপথ্যে কে? মৃতার ভাইয়ের দাবি, মদের আসরে থাকা শেখ আইজুল এই ঘটনার সঙ্গে জড়িত। কারণ, সকাল থেকেই বেপাত্তা সে। ওই যুবক জানিয়েছেন, আজই থানায় অভিযোগ দায়ের করবেন তাঁরা। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি করছেন সকলেই। প্রসঙ্গত, ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। রিপোর্ট এলেই নিশ্চিত হবে বধূর মৃত্যুর কারণ।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement