shono
Advertisement

Breaking News

Lahek Ali

হাসপাতালে ভর্তি মা, অন্তর্বর্তী জামিন পেলেন বারুইপুরের বামনেতা লাহেক আলি

এলাকা থেকে বাইরে না যাওয়া ও তদন্তে পুলিশের সঙ্গে সহযোগিতার শর্তে জামিন পেয়েছেন এই সিপিএম নেতা।
Published By: Subhankar PatraPosted: 01:02 PM Sep 02, 2026Updated: 01:09 PM Sep 02, 2026

অন্তর্বর্তিকালীন জামিন পেলেন বারুইপুরের সিপিএম নেতা লাহেক আলি। কলকাতা হাই কোর্ট শর্ত সাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেছে। ১০ সেপ্টম্বর পর্যন্ত জামিন পেয়েছেন তিনি। এলাকা থেকে বাইরে না যাওয়া ও তদন্তে পুলিশের সঙ্গে সহযোগিতার শর্তে জামিন পেয়েছেন এই সিপিএম নেতা। জানা গিয়েছে, লাহেকের মা গুরুত্বর অসুস্থ। তারপরই আদালতে জামিনের আবেদন জানান তিনি। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শর্তসাপেক্ষে তাঁর আবেদন মঞ্জুর করেছেন।

Advertisement

বারুইপুরের খোদারবাজার এলাকার বাসিন্দা লাহেকের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। ধর্ষণের ঘটনা সামনে আসার পর নির্দোষ ছেলেকে পিটিয়ে খুন, পুলিশকে মারধরের মতো একাধিক ঘটনা ঘটে। সেই অশান্তিতে যুক্ত থাকার অভিযোগ উঠেছে সিপিএমের রাজ্য কমিটির সদস্য লাহেকের বিরুদ্ধে।

জুন মাসে নাবালিকাকে ধর্ষণ-খুন ও পরবর্তীতে গণপিটুনিতে 'নির্দোষে'র মৃত্যুতে উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুর। নাবালিকার খুনের প্রতিবাদে রাস্তায় নামেন এলাকাবাসী। সেই রেশ ধরে রাজ্যজুড়ে চর্চায় উঠে আসেন বাম নেতা লাহেক আলি। প্রতিবাদীদের মুখ হয়ে উঠেছিলেন লাহেক।

বারুইপুরের খোদারবাজার এলাকার বাসিন্দা লাহেকের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। ধর্ষণের ঘটনা সামনে আসার পর নির্দোষ ছেলেকে পিটিয়ে খুন, পুলিশকে মারধরের মতো একাধিক ঘটনা ঘটে। সেই অশান্তিতে যুক্ত থাকার অভিযোগ উঠেছে সিপিএমের রাজ্য কমিটির সদস্য লাহেকের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে মোট ২৬ টি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ১২ জুলাই বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এই গ্রেপ্তারির নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে অভিযোগ তুলে সরব হয়েছিল সিপিএম। এবার মায়ের অসুস্থতার জেরে শর্তসাপেক্ষে অন্তবর্তীকালীন জামিন পেলেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement