shono
Advertisement

বুথের লড়াইকে শ্মশান পর্যন্ত নিয়ে যাব, পঞ্চায়েত ভোটের আগে হুঁশিয়ারি দিলীপের

দম না থাকলে বাড়িতে বসে যান, দলীয় কর্মীদের এই ভাষাতেই বার্তা দেন দিলীপ। The post বুথের লড়াইকে শ্মশান পর্যন্ত নিয়ে যাব, পঞ্চায়েত ভোটের আগে হুঁশিয়ারি দিলীপের appeared first on Sangbad Pratidin.
Posted: 01:33 PM Feb 24, 2018Updated: 03:57 PM Sep 16, 2019

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ফের বেপরোয়া মন্তব্য দিলীপ ঘোষের। পঞ্চায়েত ভোটের আগে দলীয় সম্মেলনে তৃণমূলকে কড়া হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি। আসন্ন পঞ্চায়েত ভোটে বুথে বুথে লড়াই দেওয়ার হুমকি দিলেন দিলীপ। একইসঙ্গে শাসকদলকে হুঁশিয়ারি দেন, বুথের লড়াইকে শ্মশান পর্যন্ত নিয়ে যাওয়ার। পঞ্চায়েত ভোটে যে শাসকদল তৃণমূলকে বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী ছাড়বে না বিজেপি, তা দিলীপের হুঁশিয়ারি থেকে স্পষ্ট। খড়গপুরের বিধায়কের বার্তার পর এবারের পঞ্চায়েত ভোট রক্তাক্ত হতে পারে বলে মত বাংলার রাজনৈতিক মহলের।

Advertisement

[‘এটা আমার কাছে ব্ল্যাক ডে’, শো-কজের পর বিস্ফোরক অনুপম]

শনিবার ন্যাশনাল লাইব্রেরির অডিটোরিয়ামে ছিল বঙ্গ বিজেপির পঞ্চায়েত সম্মেলন। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি হুঁশিয়ারি দেন, ‘বুথে লড়াই হবে। ওরা যদি ভাবে বুথে লড়াই শেষ, তাহলে ভুল ভাববে। আমি দিলীপ ঘোষ বলছি, লড়াই কে শ্মশান পর্যন্ত নিয়ে যাব।’ এদিন দলের পঞ্চায়েত সম্মেলনে এভাবেই তৃণমূলকে হুমকি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই সম্মেলনে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা তথা বঙ্গ বিজেপির ভারপ্রাপ্ত পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়, সর্বভারতীয় সাংগঠনিক সম্পাদক শিবপ্রকাশ-সহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা। সেখানে দিলীপ আরও বলেন, ‘দম নিয়ে বিজেপি কর্মীদের লড়তে হবে। যার দম আছে তারাই বিজেপি করবে। দম না থাকলে বাড়িতে বসে যান।’ দলীয় কর্মীদের এই ভাষাতেই বার্তা দেন দিলীপ। প্রসঙ্গত, এই পঞ্চায়েত সম্মেলন থেকেই দলীয় প্রার্থীদের গাইডলাইন ঠিক করে দেবেন নেতারা। পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা চলবে।

[নিরাপত্তার ফাঁক গলে মুখ্যমন্ত্রীর পায়ে, হেমতাবাদ কাণ্ডের তদন্তে এডিজি]

বস্তুত, সম্প্রতি দলের সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের কিছু টুইট ঘিরে সরগরম হয় মুরলীধর সেন লেনের অন্দরমহল। সোশ্যাল মিডিয়ায় বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বর প্রতি বৈষম্যের অভিযোগ তোলেন রাজ্যসভার সাংসদ। প্রচ্ছন্নভাবে সেখানে রাজ্য সভাপতিকেও বার্তা দিতে চেয়েছিলেন রূপা। একটি টুইটে তিনি লেখেন, ‘মোদিজি আপনি ছাড়া আমার কথা কেউ শোনে না।’ উল্লেখ্য, রাজ্যসভার সাংসদ হওয়ার পর থেকেই রাজ্যে দলের অধিকাংশ কর্মসূচিতে দেখা যায় না রূপাকে। সূত্রের খবর, এর আগে বেশ কয়েকবার দিলীপ ঘোষের সঙ্গে মতান্তর হওয়ায় তাঁর ঘনিষ্ঠ নেতারা রূপাকে এড়িয়ে চলতে শুরু করেন। তারই ফলশ্রুতি, দলীয় কর্মসূচিতে ডাক পেতেন না রূপা। তবে এসবই গুঞ্জন বলছেন দিলীপ ঘনিষ্ঠ নেতারা। সোশ্যাল মিডিয়ায় রূপার এই মন্তব্য নিয়ে উষ্মা প্রকাশ করেন দিলীপ। বিষয়টি সংবাদমাধ্যমের রটানো বলে উড়িয়ে দেন তিনি। রূপার সঙ্গে তাঁর সম্পর্কের শিথিলতাও মানতে চাননি দিলীপ।

[রাজ্যসভা নির্বাচনের দিন ঘোষণা কমিশনের, বাংলার পাঁচটি আসনে ভোট]

The post বুথের লড়াইকে শ্মশান পর্যন্ত নিয়ে যাব, পঞ্চায়েত ভোটের আগে হুঁশিয়ারি দিলীপের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার