shono
Advertisement

গাড়ি থেকে নামিয়ে শিল্পী ব্রততীকে হেনস্তা, অকথ্য গালিগালাজ

গাড়ির বকেয়া ঋণের দাবিতে মাঝরাস্তায় গা-জোয়ারি। The post গাড়ি থেকে নামিয়ে শিল্পী ব্রততীকে হেনস্তা, অকথ্য গালিগালাজ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:12 AM Mar 13, 2018Updated: 12:30 PM Sep 12, 2019

নিজস্ব সংবাদদাতা, হুগলি: অনুষ্ঠান করতে যাচ্ছিলেন চুঁচুড়ায়। মাঝপথে রাস্তা আটকে দাঁড়াল চার-পাঁচজন যুবক। রীতিমতো মারমুখী হাবভাব। হেনস্তা, গালিগালাজের পাশাপাশি তারা তাঁকে গাড়ি থেকে নামিয়ে দেয় বলে অভিযোগ করেছেন বিশিষ্ট আবৃত্তিকার ব্রততী বন্দ্যোপাধ্যায়।

Advertisement

সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে দিল্লি রোডে, বৈদ্যবাটি দীর্ঘাঙ্গী মোড়ে। শিল্পীর অভিযোগ,  আচমকাই তাঁর গাড়ি আটকে যুবকেরা বলে, তারা একটি ফিনান্স কোম্পানির রিকভারি এজেন্ট। গাড়ি–ঋণের কিস্তির টাকা আদায় করতে এসেছে। না পেলে গাড়ি নিয়ে যাবে। “শুনে আমি তো তাজ্জব! গাড়িতো আমার নয়! ড্রাইভার আমার।” এদিন বিকেলে টেলিফোনে বলেন শিল্পী। তাঁর কথায়, “ছেলেগুলো বলছিল ওই গাড়ি কিনতে লোন নেওয়া হয়েছে। কিন্তু কিস্তির টাকা শোধ হচ্ছে না। তাই ওরা গাড়ি রিকভার করতে এসেছে।”

ব্রততী জানান, তিনি বারবার ওদের বলেছিলেন গাড়িটি ভাড়া নিয়ে অনুষ্ঠান করতে যাচ্ছেন। কিস্তি শোধ না হওয়ার দায় ওঁর নয়। গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করা হোক। কিন্তু ওরা কোনও কথাই শোনেনি। গাড়িতে ড্রাইভার ছাড়াও ছিলেন তাঁর ভাই। মাঝরাস্তায় তিনজনকেই জবরদস্তি নামিয়ে দেওয়া হয়। অন্য একটা গাড়িও জোগাড় করে দেওয়া হয়। তাতে চড়েই ওঁরা অনুষ্ঠান চুঁচুড়ার অনুষ্ঠানস্থলে যান, প্রায় আধঘণ্টা দেরিতে।

[১২ ঘণ্টায় ২১টি পেসমেকার বসিয়ে নজির গড়ল এসএসকেএম]

পুলিশ সূত্রে জানা যায়, এদিন দুপুরে গাড়ি করে চুঁচুড়া যাচ্ছিলেন শিল্পী। সেখানে একটি স্কুলে আবৃত্তির অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। পথে বৈদ্যবাটি দীর্ঘাঙ্গী মোড়ের দিল্লি রোডে শিল্পীর গাড়ি আটকায় জনা চারেক যুবক। জানালার কাচ নামাতেই তারা জানায়,  ফিনান্স কোম্পানির রিকভারি এজেন্ট তারা। এই গাড়ির কিস্তির টাকা বাকি। হাজার অনুরোধ করেও রেহাই পাননি শিল্পী। গাড়ির ঋণ বাবদ মাসিক কিস্তি তৎক্ষণাৎ মিটিয়ে দিতে বলে যুবকেরা। গাড়ির চালক সহ গাড়িটিকে রিকভারি এজেন্টরা ভদ্রেশ্বর বিগহাটিতে দিল্লি রোডের ধারে পার্কিং করে। তবে শিল্পী ও তার ভাইকে রিকভারি এজেন্টরা তাদের গাড়ি করে চুঁচুড়াতে পৌঁছে দেয়। শিল্পীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “এমন ঘটনা যে ঘটবে তা কল্পনাও করতে পারিনি। গাড়িটি আমার নয়। ভাড়ার। আচমকাই আমায় গাড়ি থেকে নামিয়ে দেন কিছু অচেনা লোক। ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম।” বিষয়টি ব্রততীদেবীর ভাই শ্রীরামপুর থানায় ফোন করে জানালে পুলিশ গিয়ে গাড়িটিকে উদ্ধার করে।

ছবি: দিব্যেন্দু মজুমদার

[দুর্ঘটনায় সব শেষ, বাবার শেষ ইচ্ছে পূরণ করে মাধ্যমিক পরীক্ষায় বসল কিশোরী]

The post গাড়ি থেকে নামিয়ে শিল্পী ব্রততীকে হেনস্তা, অকথ্য গালিগালাজ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার