shono
Advertisement
BSF

আটক হন পাক রেঞ্জার্সের হাতে, ফের কাজে ফিরছেন হুগলির সেই বিএসএফ জওয়ান পূর্ণম

গত ২৩ এপ্রিল ভুল করে সীমান্ত পেরিয়ে পাক রেঞ্জার্সের হাতে আটক হন পূর্ণমকুমার সাউ। ভারতের প্রবল কূটনৈতিক চাপে আটক জওয়ানকে ২২ দিন পর ফেরাতে বাধ্য হয় পাকিস্তান।
Published By: Subhankar PatraPosted: 10:51 AM Feb 21, 2026Updated: 11:00 AM Feb 21, 2026

গত বছর এপ্রিল মাসে আটক হয়েছিলেন পাক রেঞ্জার্সদের হাতে। দুদেশের আলোচনার পর দেশে ফেরেন। অবশেষে কাজে যোগ দিচ্ছেন হুগলির রিষড়ার সেই বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ। পাঞ্জাব যাচ্ছেন তিনি।

Advertisement

পূর্ণমের ফের কাজে যোগ দেওয়ার কথা সামাজিক মাধ্যমে পোস্ট করে জানান, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিএসএফের একটি বিজ্ঞপ্তি তুলে ধরেছেন তিনি। সেখানে পূর্ণমের ফের কাজে বহাল করার কথা জানানো হয়েছে। শুভেন্দু লিখেছেন, 'আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি পশ্চিমবঙ্গের বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে।' জানা গিয়েছে, পূর্ণম বৃহস্পতিবার কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে তাঁর বাড়িতে গেলে কারও দেখা পাওয়া যায়নি। জওয়ানে সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমার সহকর্মীরা খবর দিয়েছিল। পাঞ্জাবে যাচ্ছি। এখন ট্রেনে আছি। বাকিটা সেখানে পৌঁছে বলতে পারব।"

শুভেন্দুর পোস্ট

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল ভুল করে সীমান্ত পেরিয়ে পাক রেঞ্জার্সের হাতে আটক হন পূর্ণমকুমার সাউ। ভারতের প্রবল কূটনৈতিক চাপে আটক জওয়ানকে ২২ দিন পর ফেরাতে বাধ্য হয় পাকিস্তান। গত ১৪ মে, ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে দেশে ফেরানো হয় পূর্ণমকে। ভিডিওকলে অন্তঃসত্ত্বা স্ত্রী রজনীর সঙ্গে কথা হয় তাঁর। কিন্তু তখনই বাড়ি ফিরতে পারেননি। স্বাস্থ্যপরীক্ষা, পাকিস্তানে তাঁর উপর কী কী অত্যাচার করা হয়েছে, মানসিকভাবে পূর্ণম কতটা ঠিক রয়েছেন সমস্ত দিক খতিয়ে দেখা হয়। সেই পর্ব মিটতেই দেশে ফেরার ৯ দিনের মাথায় রিষড়ার বাড়িতে আসেন। তারপর থেকে বাড়িতেই ছিলেন তিনি। ফের কাজে যোগ দিচ্ছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement