shono
Advertisement
Howrah Maidan

অব্যাহত বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া ময়দানে গুঁড়িয়ে দেওয়া হল ৩৫ অবৈধ গুমটি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৯ জুন ফুটপাতে বেআইনিভাবে দখলদারদের নোটিশ দেওয়া হয়। সেই নোটিশে বলা হয়েছিল, ৮ জুলাইয়ের মধ্যে জায়গা খালি করতে হবে।
Published By: Arpita MondalPosted: 07:13 PM Jul 08, 2026Updated: 07:25 PM Jul 08, 2026

হাওড়া ময়দান চত্বরে চলল বুলডোজার। বুধবার দুপুরে হাওড়া জেলা হাসপাতালের সামনে বিপ্লবী হরেন ঘোষ সরণীর ফুটপাতে থাকা বেআইনি গুমটি ভেঙে দিলে পুলিশ। শুধু হাওড়া জেলা হাসপাতালের সামনের ফুটপাত নয়, হাওড়া পুরসভার সামনেও মহাত্মা গান্ধি রোডের ফুটপাতে থাকা প্রচুর বেআইনি গুমটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় এদিন। হাওড়া থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে এই দু’টি রাস্তার পাশে থাকা প্রায় ৩৫টি বেআইনি গুমটি দোকান ভেঙে গুঁড়িয়ে দেয়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৯ জুন ফুটপাতে বেআইনিভাবে দখলদারদের নোটিশ দেওয়া হয়। সেই নোটিশে বলা হয়েছিল, ৮ জুলাইয়ের মধ্যে জায়গা খালি করতে হবে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৯ জুন ফুটপাতে বেআইনিভাবে দখলদারদের নোটিশ দেওয়া হয়। সেই নোটিশে বলা হয়েছিল, ৮ জুলাইয়ের মধ্যে জায়গা খালি করতে হবে। কিন্তু তা সত্ত্বেও বেআইনিভাবে দোকানগুলি উঠে না যাওয়ায় এদিন বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়।

হাওড়া ময়দান এলাকায় অবৈধ দোকানের ধ্বংসস্তূপ।

পুলিশ সূত্রে খবর, হাসপাতালের সামনে ফুটপাতে পাঁচিলের গায়ে এভাবে বছরের পর বছর বেআইনিভাবে গুমটি তৈরি করে রাখা হয়েছিলে। হাওড়া সিটি পুলিশের এক পদস্থ আধিকারিকের কথায়, "হাসপাতালের সামনের ফুটপাত দিয়ে এবার অবাধে হাওড়া জেলা হাসপাতালে আসা রোগীর আত্মীয় পরিজনরা যাতায়াত করতে পারবেন। সাধারণ মানুষও চলাফেরা করতে পারবেন। এতদিন ফুটপাতে বেআইনিভাবে গজিয়ে ওঠা গুমটি থাকায় সাধারণ মানুষ চলাফেরা করতে পারতেন না।" প্রশাসন সূত্রে খবর, এবার হাসপাতালের পাঁচিলের গায়ে নানা রোগ নিয়ে সচেতনতার বার্তা লেখা থাকবে। ফুটপাতের ধারের নর্দমাও ঢেকে দেওয়া হবে। হাওড়া জেলা হাসপাতালের সামনের ফুটপাতে সৌন্দর্যায়ন করা হবে। একইরকমভাবে হাওড়া পুরসভার সামনে মহাত্মা গান্ধি রোডের ফুটপাতও দখলমুক্ত করে সৌন্দর্যায়ন করা হচ্ছে বলে হাওড়া সিটি পুলিশের তরফে জানানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement