shono
Advertisement

সম্পত্তি লিখে দিতে গররাজি, বাবা-মাকে মেরে তাড়িয়ে গ্রেপ্তার ‘গুণধর’

ধৃতকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ বর্ধমান আদালতের। The post সম্পত্তি লিখে দিতে গররাজি, বাবা-মাকে মেরে তাড়িয়ে গ্রেপ্তার ‘গুণধর’ appeared first on Sangbad Pratidin.
Posted: 01:26 PM Jun 11, 2018Updated: 01:56 PM Jun 11, 2018

সৌরভ মাজি, বর্ধমান: নৃশংস! দাবি মেনে জমি বাড়ি লিখে না দেওয়ায় বাবা মাকে বেধড়ক মারধর করে ভিটেছাড়া করার অভিযোগ। অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে গুণধর ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের ইদিলপুর এলাকায়। ধৃতের নাম নির্মল কোলে। রবিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচারক ধৃতকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement

[অনাহারে থেকেও উচ্চ মাধ্যমিকে ৪ বিষয়ে লেটার, ইঞ্জিনিয়ার হতে চায় রাকেশ]

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইদিলপুরের বাসিন্দা বিশ্বনাথ কোলে ও মথুরা কোলের একমাত্র ছেলে নির্মল। অভিযোগ, বেশ কয়েকবছর ধরেই নির্মল বাবার নামে থাকা জমি ও বাড়ি তার নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিল। বছর খানেক আগে বিয়ে করে নির্মল। তার পর বাবা মায়ের উপর অত্যাচার আরও বেড়ে যায়। জমি বাড়ি নিজের নামে লিখে দেওয়ার জন্য বাবা মাকে মারধর শুরু করে সে। কিন্তু কোনও কিছুতেই নতি স্বীকার করেননি বিশ্বনাথবাবু। এরপরই মারধর করে বিশ্বনাথবাবু ও মথুরাদেবীকে বাড়ি থেকে বের করে দেয় নির্মল। কিছুদিন পরে তাঁরা বাড়িতে ফিরলে ফের তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হয়। তখন তাঁরা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ দম্পতিকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসে।

[যশোর রোডে গাছ কাটা নিয়ে অবরোধ-বিক্ষোভ, আন্দোলনের জেরে অস্বস্তিতে প্রশাসন]

ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মথুরাদেবী। এরপরই নির্মল বাড়ি ছেড়ে পালায়। কিছুদিন পর ফের বাড়ি ফিরে আসে। পুলিশে অভিযোগ দায়ের করায় মায়ের উপর নতুন করে অত্যাচার শুরু করে। ব্যাপক মারধর করে মথুরাদেবীকে। বাড়ি থেকে বের করে দিতে যায় নির্মল। স্ত্রীকে বাঁচাতে গিয়ে আহত হন বিশ্বনাথবাবু। তাঁকেও মারধর করা হয়। অভিযোগ, তাতেও আশ মেটেনি ছেলের। মাকে বেধড়ক বাঁশ পেটা করে সে। গুরুতর আঘাত লাগায় মথুরাদেবীকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। অবস্থায় অবনতি হওয়ায় তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার স্পেশ্যালিটি বিভাগে স্থানান্তরিত করা হয়। পরে থানায় ছেলের বিরুদ্ধে অভিযোগ জানান মথুরা কোলে। পুলিশ ব্যবস্থা না নিলে পুলিশ সুপারের দ্বারস্থ হন ওই দম্পতি। অভিযোগ, তাতেও কোনও কাজ হয়নি। শেষপর্যন্ত আদালতের কাছেই সুবিচার প্রার্থনা করেন তাঁরা। নির্দিষ্ট আবেদনের ভিত্তিতে বর্ধমান থানার আইসিকে তদন্ত করার নির্দেশ দেন সিজেএম। এরপরই নির্মলের গ্রেপ্তারিতে তৎপরতা দেখায় পুলিশ। ধৃতকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

The post সম্পত্তি লিখে দিতে গররাজি, বাবা-মাকে মেরে তাড়িয়ে গ্রেপ্তার ‘গুণধর’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার