shono
Advertisement
Canning

এলাকায় তাণ্ডব তৃণমূলী গুন্ডাদের! বিজেপির অভিযোগের পরেই সাসপেন্ড ক্যানিং থানার আইসি

তৃণমূলের মদতেই এলাকায় দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত। এমনকী আগ্নেয়াস্ত্র নিয়েও বিজেপি সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি, ভয় দেখানো চলছে। এই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার রাতে ক্যানিং থানায় ডেপুটেশন দেয় বিজেপি।
Published By: Arpita MondalPosted: 07:31 PM May 15, 2026Updated: 07:31 PM May 15, 2026

ভোটের ফলপ্রকাশের পর থেকেই এলাকায় সন্ত্রাস! ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। এলাকায় তৃণমূলী গুন্ডাদের তাণ্ডবের অভিযোগে বৃহস্পতিবার গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করের নেতৃত্বে ক্যানিং থানার সামনে প্রতিবাদ-বিক্ষোভ করে বিজেপি। ২৪ ঘণ্টা কাটার আগেই এবার ক্যানিং থানার আইসি অমিত হাতিকে সাসপেন্ড করা হল।

Advertisement

বিজেপির অভিযোগ, ভোট পর্ব থেকে শুরু করে ভোট পরবর্তী সময়েও এলাকায় দুষ্কৃতী তাণ্ডব বেড়েছে। তৃণমূলের মদতেই এলাকায় দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত। এমনকী আগ্নেয়াস্ত্র নিয়েও বিজেপি সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি, ভয় দেখানো চলছে। এই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার রাতে ক্যানিং থানায় ডেপুটেশন দেয় বিজেপি। বিজেপি সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট জায়গার নাম ধরে ধরে উল্লেখ করা হয় ওই ডেপুটেশনে। প্রতিবাদে গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করের নেতৃত্বে গতকাল রাতেই ক্যানিং-বারুইপুর রোড অবরোধ করে চলে টানা বিক্ষোভ। গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করের অভিযোগ, "দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত চলছে ভোটের ফল প্রকাশের পর থেকেই। তৃণমূলই এসবের মদত দিচ্ছে। যারা এতদিন মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। তারাই ভয়ের পরিবেশ তৈরি করে রাখতে চাইছে এলাকায়। আমরা ভয়মুক্ত পরিবেশ রাখতে চাইছি। পুলিশকে বারবার জানিয়েও কাজ হয়নি।"

পুলিশ সূত্রে খবর, বিজেপির অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার রাত থেকে একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নামে পুলিশ। তবে কোনও দুষ্কৃতী বা কোনও আগ্নেয়াস্ত্রের হদিশ মেলেনি বলেই দাবি করে ক্যানিং থানার তদন্তকারীরা। এরপরই জেলা পুলিশ সূত্রে জানা যায়, ক্যানিং থানার আইসি অমিত হাতিকে সাসপেন্ড করা হয়েছে।

ক্যানিং পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক বলেন, "ইচ্ছাকৃতভাবে তৃণমূলের লোকেদের ফাঁসানোর চেষ্টা করছে বিজেপি। পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও কারও খোঁজ পায়নি।" পুলিশ সূত্রে খবর, সাসপেন্ড করা আইসির জায়গায় নতুন কাউকে নিয়োগ করা হয়নি এখনও। বারুইপুর জেলা হেড কোয়ার্টারই আপাতত এই থানার দায়িত্বে থাকবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার