shono
Advertisement

বিশ্বভারতীতে ছাত্রীর রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে অনুমান পুলিশের

সহপাঠীদের মুখে কুলুপ। The post বিশ্বভারতীতে ছাত্রীর রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে অনুমান পুলিশের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:42 PM Nov 16, 2017Updated: 12:55 PM Sep 24, 2019

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: বিশ্বভারতীতে ছাত্রীর রহস্যমৃত্যু। হস্টেল থেকে উদ্ধার হল রিনি ঘোষের ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যা।

Advertisement

[নখের আঁচড়ের সূত্র ধরে বেলেঘাটায় ডাকাতির তদন্তে গোয়েন্দারা]

বৃহস্পতিবার সকাল থেকে পাঠভবনে হইচই। মাধবী হস্টেলের একটি ঘর থেকে রিনি ঘোষের মৃতদেহ উদ্ধার হয়। পড়ুয়ারা জানায় ঘরের মধ্যে রিনির দেহ ঝুলন্ত অবস্থায় ছিল। তাকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। দ্বাদশ শ্রেণির এই ছাত্রী মিতভাষী হিসাবে পরিচিত। সেভাবে বন্ধুদের সঙ্গে মেলামেশা করে না। দীর্ঘ দিন বিশ্বভারতীতে পড়াশোনা করা রিনির অস্বাভাবিক মৃত্যুতে কুলুপ এঁটেছে তাঁর সহপাঠীরা।

বিশ্বভারতীর নিরাপত্তা বিভাগ ও শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রিনির বাড়ি বীরভূমের নলহাটিতে। তার বাড়ির লোকজন বিশ্বভারতীতে যাচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করেছে এটি আত্মহত্যার ঘটনা। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ যাবে বলে ধারণা তদন্তকারীদের। হস্টেল সূত্রে জানা গিয়েছে সম্প্রতি এক ছাত্রের সঙ্গে প্রণয়ঘটি সম্পর্কে জড়িয়েছিল রিনি। সম্পর্কের টানাপোড়েন এই ঘটনা কিনা তা স্পষ্ট নয়।

[টাকা দিলেই তারাপীঠ শ্মশানে মিলছে মড়ার খুলি

The post বিশ্বভারতীতে ছাত্রীর রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে অনুমান পুলিশের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার