shono
Advertisement

Breaking News

CM Suvendu Adhikari

গোটা রাজ্যে মাদকবিরোধী অভিযানের নির্দেশ মুখ্যমন্ত্রীর, আগামী ২ সপ্তাহ চলবে বিশেষ অভিযান

আগামী ২ সপ্তাহ রাজ্যজুড়ে বেআইনি মদ, গাঁজা, চরসের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেন শুভেন্দু।
Published By: Jaba SenPosted: 12:44 PM Jul 11, 2026Updated: 01:15 PM Jul 11, 2026

বারুইপুরে নির্যাতিতাকে ধর্ষণ-খুনের ঘটনার কারণ হিসেবে বেআইনি মদের ঠেক, গাঁজা, চরস, মাদককে দায়ী করলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই কারণকেই সমূলে তুলে ফেলতে কড়া পদক্ষেপের কথা জানান তিনি। রাজ্যের সব বেআইনি মদ, গাঁজার ঠেক ভাঙার নির্দেশ দেন শুভেন্দু। আগামী ২ সপ্তাহ বেআইনি মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর জন্য ডিজিপিকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

আজ বারুইপুর সফরে গিয়ে নির্যাতিতা নাবালিকার পরিবার ও গণপিটুনিতে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। এরপর সূর্যপুরে একটি পুলিশ ফাঁড়িরও উদ্বোধন করেন তিনি। সেখান থেকে রাজ্যজুড়ে মাদকবিরোধী অভিযানের কথা ঘোষণা করেন শুভেন্দু। এই নিয়ে রাজ্যের ডিজিপিকে নির্দেশ দেন তিনি। এছাড়াও রাজ্যবাসীর কাছেও সহযোগিতা চান মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামী ২ সপ্তাহ রাজ্যজুড়ে বিশেষ অভিযান চালানো হবে। এই কাজে ব্যাটেলিয়নের জওয়ানদের কাজে লাগানোর নির্দেশ দেন তিনি। রাজ্যবাসীর কাছে তাঁর আহ্বান, বেআইনি মদ, গাঁজার ঠেকের খবর পেলে প্রশাসনকে জানান।

মুখ্যমন্ত্রী জানান, রেল, বাসে অভিযান চালিয়ে প্রতিদিনই মাদক উদ্ধার করছে বেঙ্গল এসটিএফ। কিন্তু গ্রামীণ এলাকাতেও এর বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। বেআইনি মাদকচক্রকে সম্পূর্ণ উপড়ে ফেলা দরকার, যাতে সামাজিক দূষণ থেকে পরিবেশকে বাঁচানো যায়। শুভেন্দুর কথায়, "বারুইপুরের ঘটনায় কার্য ও কারণ আছে। আমি মনে করি, বারুইপুরের অপরাধের পিছনে বেআইনি মদের ঠেক, বেআইনি গাঁজা, চরস, মাদক হল একটা বড় কারণ। এর জন্য বিশেষ অভিযান চলবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement