স্বাধীনতা দিবসের পরই নদিয়া সফরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী মাসের ১৮ তারিখ নদিয়ায় প্রশাসনিক বৈঠক করবেন তিনি। পাশাপাশি কৃষ্ণগঞ্জে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। ১৫ আগস্ট দেশ স্বাধীন হলেও নদিয়ার কয়েকটি এলাকা ১৮ আগস্ট স্বাধীনতা পেয়েছিল। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে ১৮ আগস্ট কৃষ্ণগঞ্জে সরকারি কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠক ছিল তাঁর। সেখান থেকে ফেরার পথে রাত ৮টার কিছু পরে কৃষ্ণনগর সার্কিট হাউসে পৌঁছন তিনি। জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে ছোট বৈঠক করেছেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন জেলার বিধায়ক, সাংসদ জগন্নাথ সরকার ও অন্যান্য জনপ্রতিনিধিরা।
দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী। লক্ষ্য রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন প্রকল্প ও নাগরিক পরিষেবা সুষ্ঠুভাবে নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া। শুক্রবার মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠক ছিল তাঁর। সেখান থেকে ফেরার পথে রাত ৮টার কিছু পরে কৃষ্ণনগর সার্কিট হাউসে পৌঁছন তিনি। জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে ছোট বৈঠক করেছেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন জেলার বিধায়ক, সাংসদ জগন্নাথ সরকার ও অন্যান্য জনপ্রতিনিধিরা। কৃষ্ণনগরে ৪০ মিনিট দাঁড়ান তিনি।
বৈঠকে জেলার আইন-শৃঙ্খলা, নাগরিক পরিষেবা ও প্রশাসনিক বিভিন্ন বিষয়। পুলিশকে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া কথা বলেছেন মুখ্যমন্ত্রী। বৈঠক থেকে বেরিয়ে এসে এমনটাই জানান কৃষ্ণনগর উত্তরের বিধায়ক তারকনাথ চট্টোপাধ্যায়। তারকনাথই জানিয়েছেন, ১৮ আগস্ট নদিয়া সফরে যাবেন মুখ্যমন্ত্রী। যোগ দিতে পারেন সরকারি অনুষ্ঠানেও।
