shono
Advertisement

বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে শুরু হল পৌষমেলা

শুরুর দিন থেকেই মেলা প্রাঙ্গণে ভিড় দেশ-বিদেশি অতিথিদের।
Posted: 04:38 PM Dec 23, 2017Updated: 11:08 AM Dec 23, 2017

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: অবশেষে সব বিতর্কের অবসান ঘটিয়ে শুরু হল পৌষমেলা। শনিবার ভোর থেকেই একটু একটু করে মেলা প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেন দেশি-বিদেশি অতিথিরা। সকাল সাতটা নাগাদ যখন শান্তিনিকেতনের ছাতিমতলায় একাধিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সূচনা হয়, তখন কানায় কানায় পূর্ণ প্রাঙ্গণ। অনুষ্ঠানের শুরুতেই সংগীত পরিবেশন করেন সংগীতভবনের ছাত্রীরা। এর দু’ঘণ্টা পর মেলা প্রাঙ্গনের সংস্কৃতি মঞ্চে বাউল গানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ১২৩ তম পৌষমেলার শুভসূচনা করেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য স্বপন দত্ত। ছিলেন ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুরও।

Advertisement

[৪৫ মিনিটের অপারেশন, লুট ২০ কেজি সোনা ও কয়েক লক্ষ টাকা]

এবার মেলাতে মোট ১৪০০ স্টল রয়েছে। যার মধ্যে উল্ল্যেখযোগ্য ভাবে বেড়েছে মহিলা পরিচালিত স্টলের সংখ্যা। হাতের তৈরি কাঠ, সেরামিক, ডোকরা নিয়ে কয়েক’শো কুটিরশিল্পী এসেছেন এবারের মেলায়। ‘পরিবেশবান্ধব’ মেলা করতে এ বছর ধূমপান, কয়লার উনুন, প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ হয়েছে মেলায়। এদিন মেলার শুভসূচনার পরই উদ্বোধন হতে থাকে একের পর এক সরকারি-বেসরকারি স্টল। এদিন শিশুবান্ধব কর্নারের উদ্বোধন করেন শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। এছাড়া আইনি সহায়তা দেওয়ার জন্য লিগ্যাল অ্যাক্ট ফোরামের একটি স্টলেরও উদ্বোধন হয়।

[সততাই মূলধন, ২ লক্ষ টাকা পেয়েও ফেরালেন রিকশচালক]

এবার মেলায় বাংলার বিভিন্ন মিউজিয়ামকে এক ছাতার তলায় এনে ‘মিউজিয়াম অফ বেঙ্গল’ নামে একটি প্যাভিলিয়ন করা হয়েছে। মেলার নিরাপত্তা ব্যবস্থা কঠোর করতে এ বছর সাতশোরও বেশি পুলিশকর্মী এবং সিভিক ভলেন্টিয়ার থাকছেন মেলা প্রাঙ্গণে। এছাড়াও সাদা পোশাকের মহিলা পুলিশও থাকবে। ৮টি পুলিশ সহায়তা কেন্দ্রের পাশাপাশি ১৮টি সিসিটিভি থাকবে মেলাতে। যান নিয়ন্ত্রণের জন্য শান্তিনিকেতনে ঢোকার একাধিক রাস্তাতে লকগেট করা হয়েছে। এছাড়াও অ্যান্টিসাবোতাজ টিম, ডগ স্কোয়ার্ড, বম্ব স্কোয়ার্ডের সদস্যরাও থাকবে মেলা প্রাঙ্গণে। গত কয়েকদিন ধরেই দেশ-বিদেশ থেকে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন শান্তিনিকেতনে। এবার মেলাতে পুরনো দিনের স্মৃতিকে ফিরিয়ে আনতে থাকবে বাউল গান, ফকির গানের পাশাপাশি কীর্তন গান, সত্যপিরের পাঁচালি, ঝুমুর, আলকাপ। মেলা চলবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত।

[উপহার নিয়ে জেলে হাজির ‘সান্তা’, মুক্তির গান গাইলেন বন্দিরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার