shono
Advertisement
Sikkim

রাস্তা তৈরিতে এবার ব্যবহার হবে ‘ম্যাস্টিক অ্যাসফল্ট’! বড় উদ্যোগ সিকিম সরকারের

সিকিম সরকারের কর্তাদের দাবি, উদ্যোগটি বাস্তবায়িত হলে সিকিমের সড়ক পরিকাঠামোর উল্লেখযোগ্য প্রযুক্তিগত অগ্রগতি ঘটবে। বৃষ্টি হলেই সড়ক বেহাল হয়ে পড়ার মতো ঘটনা ঘটবে না। 
Published By: Kousik SinhaPosted: 10:28 PM Jul 04, 2026Updated: 10:28 PM Jul 04, 2026

পর্যটকদের জন্য মসৃণ টেকসই সড়ক প্রয়োজন। এবার তাই পর্যটন শিল্পের মজবুত পরিকাঠামো গড়ে তুলতে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী সড়ক নির্মাণে সিকিমে ‘ম্যাস্টিক অ্যাসফল্ট’ ব্যবহারের উদ্যোগ। জানা গিয়েছে, প্রায় ৫০০ কোটি টাকা খরচ করে সিকিম সরকার ৫৭৩ কিলোমিটার সড়ক উন্নয়নের প্রস্তুতি নিয়েছে। আর এক্ষেত্রে ‘ম্যাস্টিক অ্যাসফল্ট’ ব্যবহারের উদ্যোগ সরকারের।

Advertisement

সিকিম সরকারের দাবি, উদ্যোগটি বাস্তবায়িত হলে সিকিমের সড়ক পরিকাঠামোর উল্লেখযোগ্য প্রযুক্তিগত অগ্রগতি ঘটবে। বৃষ্টি হলেই সড়ক বেহাল হয়ে পড়ার মতো ঘটনা ঘটবে না। 

সিকিম বৃষ্টি, হড়পা বান ও ভূমিধস প্রবণ পাহাড়ি রাজ্য। প্রতি বছর বর্ষা সড়ক, সেতু ভেঙে বিপত্তি বাড়ছে। অথচ ওই পাহাড়ি রাজ্য পর্যটন নির্ভর। সারাবছর কয়েক লাখ পর্যটক যান। সেই কারণে ভোগান্তি কমাতে সিকিম রাজ্য সরকারের সড়ক ও সেতু বিভাগ ‘ম্যাস্টিক অ্যাসফল্ট’ ব্যবহারের বিষয়টি পর্যালোচনা করছে। এটি সড়কের উপরিভাগের এমন একটি উন্নত প্রযুক্তিগত উপাদান যার স্থায়িত্ব, জল-প্রতিরোধ ক্ষমতা এবং অধিক যানবাহন চলাচলের উপযোগী।

বৃহস্পতিবার সড়ক ও সেতু মন্ত্রী এনবি দাহালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ-পর্যায়ের কারিগরি পর্যালোচনা সভায় ওই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। সভায় ইঞ্জিনিয়াররা সিকিমের পাহাড়ি ভূখণ্ড ও মৌসুমি আবহাওয়ার প্রেক্ষাপটে ওই উপাদানের কার্যকারিতা, প্রকৌশলগত উপযোগিতা এবং দীর্ঘমেয়াদী ব্যয়-সাশ্রয়ী দিকগুলো তুলে ধরেন। চার বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ওই কাজে ঠিকাদারদের জন্য সাত বছরের রক্ষণাবেক্ষণ-দায়িত্বের শর্ত অন্তর্ভুক্ত থাকবে। সিকিম সরকারের কর্তাদের দাবি, উদ্যোগটি বাস্তবায়িত হলে সিকিমের সড়ক পরিকাঠামোর উল্লেখযোগ্য প্রযুক্তিগত অগ্রগতি ঘটবে। বৃষ্টি হলেই সড়ক বেহাল হয়ে পড়ার মতো ঘটনা ঘটবে না। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement