shono
Advertisement

Breaking News

Contai

ঝড়বৃষ্টিতে আধার সংশোধনে এসে চূড়ান্ত ভোগান্তি! মুখ্যমন্ত্রীর কাছে সরলীকরণের আর্জি কাঁথিবাসীর

CM Suvendu Adhikari: পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভা এলাকায় রয়েছে বড় পোস্ট অফিস। এই পোস্ট অফিসেই প্রতিদিন ৪০ জন আবেদনকারী আধার সংশোধনের সুযোগ পান।
Published By: Subhankar PatraPosted: 04:45 PM Aug 20, 2026Updated: 05:07 PM Aug 20, 2026

আধার কার্ড সংশোধনের সময় কাটে আঁধারে। ঝড়বৃষ্টিতে রাস্তাতেই অপেক্ষা করতে হয়। অনেক সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ঘুরে যেতে হয়। দুর্ভোগে পড়েন অনেক দূর থেকে আসা আবেদনকারীরা। এবার সংশোধন প্রক্রিয়া আরও সহজ ও সরলীকরণ এবং একাধিক জায়গায় আধার সংশোধন কেন্দ্র করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) কাছে আবেদন জানালেন স্থানীয়রা।

Advertisement

ভোররাত থেকে লাইনে দাঁড়িয়ে পরের দিন সকালে পোস্ট অফিস খুললে সংশোধন প্রক্রিয়া শুরু হয়। এই সময়ে ঝড় বৃষ্টির রাতেও স্থানীয় কোনও দোকানে আশ্রয় নিতে হয়। কারণ স্বাভাবিকভাবেই বন্ধ থাকে পোস্ট অফিস।

পূর্ব মেদিনীপুরের কাঁথি (Contai) পুরসভা এলাকায় রয়েছে বড় পোস্ট অফিস। এই পোস্ট অফিসেই প্রতিদিন ৪০ জন আবেদনকারী আধার সংশোধনের সুযোগ পান। তবে যে অনুপাতে আবেদনকারী আসেন তাতে স্বাভাবিকভাবেই অনেকে ফিরে যান। আবার যাঁরা সংশোধনের সুযোগ পান, তাঁদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হয়। ভোররাত থেকে লাইনে দাঁড়িয়ে পরের দিন সকালে পোস্ট অফিস খুললে সংশোধন প্রক্রিয়া শুরু হয়। এই সময়ে ঝড় বৃষ্টির রাতেও স্থানীয় কোনও দোকানে আশ্রয় নিতে হয়। কারণ স্বাভাবিকভাবেই বন্ধ থাকে পোস্ট অফিস।

এই সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন কাঁথিবাসী। গ্রামাঞ্চলে ব্যাঙ্কের সিএসপি, সহজ তথ্য মিত্র কেন্দ্র, গ্রামীণ ব্যাংক, এইসব সরকারি প্রতিষ্ঠানগুলোতে আধার সংশোধন কেন্দ্র করার আবেদন জানিয়েছেন। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয়টি উপর নজর দিক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement