shono
Advertisement
Maldah

ইদের সকালে ভয়াবহ দুর্ঘটনা, মার্কেটের ছাদ ধসে মৃত্যু মালদহে!

ইদের দিন সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা মালদহে। মার্কেটের ছাদ ধসে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনায় গুরুতর জখম আরও এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের রথবাড়ি এলাকায় নেতাজি কমার্শিয়াল মার্কেটে।
Published By: Suhrid DasPosted: 11:05 AM Mar 21, 2026Updated: 01:05 PM Mar 21, 2026

ইদের দিন সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা মালদহে (Maldah)। মার্কেটের ছাদ ধসে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনায় গুরুতর জখম আরও এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের রথবাড়ি এলাকায় নেতাজি কমার্শিয়াল মার্কেটে। মৃতের নাম মিন্টু সরকার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, রথবাড়ি এলাকার নেতাজি কমার্শিয়াল মার্কেটে বহু ছোটবড় দোকান আছে। অভিযোগ, ওই মার্কেটটি বহু বছরের পুরনো হওয়ায় ছাদ জরাজীর্ণ হয়ে পড়েছিল। আজ, শনিবার সকালে ওই ছাদের একাংশই ভেঙে পড়ল। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন মিন্টু সরকার ও দীপ সর্দার। জানা গিয়েছে, রাতে ওই মার্কেটের পাহারার দায়িত্বে থাকেন মিন্টু সরকার। এছাড়াও ছিলেন পুরসভার সুপার ভাইজার দীপ সরকার। তাঁদের উপরেই ছাদ ভেঙে পড়েছিল। দুর্ঘটনার বিকট আওয়াজ শুনে ছুটে যান স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর শুভময় বসু, ওই বিধানসভা এলাকার তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু।

ধ্বংসস্তূপ নিচ থেকে উদ্ধার করে দু'জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা মিন্টু সরকারকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দীপ সর্দার মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর। মালদহ শহরের নেতাজি কমার্শিয়াল মার্কেটটি ইংলিশবাজার পুরসভা দেখভাল করে। কিন্তু নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। পুরনো ও পরিত্যক্ত অসংখ্য বিল্ডিং রয়েছে। কিন্তু সেসবের মধ্যেই চলছে ব্যবসা! রাতভর বৃষ্টি হওয়ার কারণে ছাদ অত্যন্ত দুর্বল হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা বলে মনে করছেন স্থানীয়রা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement