shono
Advertisement
Digha Jagannath Temple

১৫ দিনের স্নানপর্ব শেষে খুলল প্রভু জগন্নাথের দ্বার, দিঘায় রথযাত্রার প্রস্তুতি তুঙ্গে

আজ ফের দিঘার মন্দিরে প্রভু জগন্নাথ দেবের দর্শন। স্নানের জন্য ১৫ দিন জগন্নাথ দেবের দর্শনে নিষেধাজ্ঞা ছিল। এদিন ফের খুলে দেওয়া হল মন্দির ও গর্ভগৃহের বেদির দ্বার। আগামী কাল, বৃহস্পতিবার রথযাত্রা।
Published By: Suhrid DasPosted: 11:11 AM Jul 15, 2026Updated: 11:50 AM Jul 15, 2026

আজ, বুধবার ফের দিঘার মন্দিরে প্রভু জগন্নাথ দেবের দর্শন। স্নানের জন্য ১৫ দিন জগন্নাথ দেবের দর্শনে নিষেধাজ্ঞা ছিল। এদিন ফের খুলে দেওয়া হল মন্দির ও গর্ভগৃহের বেদির দ্বার। আগামী কাল, বৃহস্পতিবার রথযাত্রা। তারই মহাপ্রস্তুতি চলছে দিঘার মন্দিরে। রথযাত্রা উপলক্ষ্যে ভক্ত সমাগম ইতিমধ্যেই দেখা যাচ্ছে দিঘায়। আগামী কাল, লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে, এমনই মনে করছে মন্দির কর্তৃপক্ষ। নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ প্রস্তুতিও শেষপর্যায়ে।

Advertisement

রথযাত্রার আগে জগন্নাথ দেবের স্নানপর্ব চলে। রথের আগে প্রভু ১৫ দিন দেখা দেন না। সেই স্নানপর্ব শেষে ফের ভক্তদের জন্য দর্শন দিলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আজ, বুধবার ভোর ৬টায় দিঘার মন্দিরের গর্ভগৃহের বেদির দ্বার খুলে দেওয়া হয়। সকাল থেকেই প্রভুর দর্শনে হাজার হাজার ভক্ত ভিড় করেন। দিঘার মন্দির, ট্রাস্টি ও প্রধান পুরোহিত রাধারমণ দাস জানিয়েছেন, "অনবাসরের ১৫ দিন শেষে জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রার পুনরায় দর্শন লাভ ভক্তদের কাছে এক অপার আনন্দ ও আবেগের মুহূর্ত। রথযাত্রা উপলক্ষ্যে দিঘার এই ঐতিহাসিক রথযাত্রায় অংশগ্রহণের আন্তরিক আহ্বান জানাই।" 

দিঘার রথযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। রথের রশিতে টানও দেবেন কাঁথির প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। ইতিমধ্যেই মন্দির কমিটির তরফে এবারের রথযাত্রার অনুষ্ঠান, সময়সূচিও ঘোষণা করা হয়েছে।

গত বছর দিঘার মন্দিরের প্রথম রথযাত্রার সূচনা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যে পালাবদলে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। দিঘার রথযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। রথের রশিতে টানও দেবেন কাঁথির প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। ইতিমধ্যেই মন্দির কমিটির তরফে এবারের রথযাত্রার অনুষ্ঠান, সময়সূচিও ঘোষণা করা হয়েছে।

আগামী কাল, রথযাত্রা উৎসবের সূচনা হবে সকাল সাড়ে ১০টায়। জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মন্দির থেকে তিনটি রথে আনা হবে। দুপুর ১টা থেকে আড়াইটে পর্যন্ত তিনটি রথ সাজানো হবে এবং রথে অধিষ্ঠিত অবস্থায় বিগ্রহদের ভোগ নিবেদন করা হবে। দুপুর ৩টে থেকে সাড়ে ৩টে পর্যন্ত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠান হবে। দুপুর সাড়ে ৩ টেয় রথের রশিতে টান দেবেন শিশির অধিকারী। বিকেল সাড়ে ৪টেয় রথ মাসির বাড়ি গুণ্ডিচা মন্দিরে পৌঁছবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement