shono
Advertisement

জেলবন্দি দলীয় কর্মীরা, দেখা করার অনুমতি না মেলায় ক্ষুব্ধ দিলীপ ঘোষ

রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই, অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির।   The post জেলবন্দি দলীয় কর্মীরা, দেখা করার অনুমতি না মেলায় ক্ষুব্ধ দিলীপ ঘোষ appeared first on Sangbad Pratidin.
Posted: 07:54 PM Apr 16, 2018Updated: 06:06 PM Dec 03, 2018

রূপায়ণ গঙ্গোপাধ্যায়, উলুবেড়িয়া: জেলবন্দি দলীয় কর্মীদের সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে দেখা করতে না দেওয়ার অভিযোগ উঠল উলুবেড়িয়া সংশোধনাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে। গত ৯ এপ্রিল শ্যামপুরের গাজিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী অষ্টরঞ্জন ঘোষ-সহ পাঁচজনকে বোমার মশলা মজুত করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। যদিও বিজেপি নেতৃত্বের দাবি ছিল, পুরোটাই রাজনৈতিক চক্রান্ত। তৃণমূল ও পুলিশ যোগসাজশ করে মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছে দলের কর্মীদের। দলের ওই কর্মীদের সঙ্গে সোমবার উলুবেড়িয়া মহকুমা সংশোধনাগারে দেখা করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন দলের হাওড়া গ্রামীণ জেলার সভাপতি অনুপম মল্লিক। সংশোধনাগার কর্তৃপক্ষ অনুমতি না দেওয়ায় রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই বলে অভিযোগ তোলেন দিলীপবাবু।

Advertisement

[সিঙ্গল বেঞ্চেই ফিরল পঞ্চায়েত মামলা, প্রয়োজনে প্রতিদিন শুনানির নির্দেশ]

এদিন হাওড়ার শ্যামপুরে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে অংশ নেন বিজেপির রাজ্য সভাপতি। এরপর জগৎবল্লভপুর এলাকায় একটি রোড-শো করেন তিনি। অন্যদিকে, মেদিনীপুর গ্রামীণ এলাকায় এদিন পঞ্চায়েত নির্বাচনের প্রচারে অংশ নিয়েছিলেন বিজেপির রাজ্য নেতা তথা অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। রোড-শো ও পথসভা করেন তিনি। কেশিয়াড়ি ও নারায়ণগড়েও কর্মসূচি রয়েছে জয়ের। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে যে হিংসা চলছে তা রোধে পুলিশ প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ করার দাবি জানিয়ে এদিন হুগলিতে চন্দননগরের পুলিশ কমিশনারকে স্মারকলিপি দিল বিজেপির প্রশাসনিক সেল। ছিলেন সেলের আহ্বায়ক তথা কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি দেবকুমার মুখোপাধ্যায়, প্রাক্তন আইপিএস আর কে হান্ডা প্রমুখ।

[শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের দাবিতে ধর্মতলায় অনশনে কংগ্রেস, মিছিলে বামেরা]

The post জেলবন্দি দলীয় কর্মীরা, দেখা করার অনুমতি না মেলায় ক্ষুব্ধ দিলীপ ঘোষ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার