shono
Advertisement

Breaking News

ডুয়ার্সে ট্রেনের ধাক্কায় হাতি ও শাবকের মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের

প্রশ্নের মুখে বনদপ্তরের ভূমিকা৷ The post ডুয়ার্সে ট্রেনের ধাক্কায় হাতি ও শাবকের মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:20 PM Jul 06, 2018Updated: 07:40 PM Jul 06, 2018

শান্তনু কর, জলপাইগুড়ি: রেললাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় আবারও মৃত্যু দুটি হাতির৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটে ডুয়ার্সের বানারহাটে৷ দেবপাড়ায় রেডব্যাংক চা বাগান লাগোয়া এলাকায় রেললাইন পেরোতে গিয়ে মারা যায় একটি স্ত্রী হাতি ও তার শাবক৷

Advertisement

সকাল ৬টা ১০ মিনিট নাগাদ শিলিগুড়ি জংশন থেকে ছাড়ে জলপাইগুড়ি-ধুবরি ইন্টারসিটি এক্সপ্রেস৷ ট্রেনটি বানারহাটে আসার কিছু আগে ছ’টি হাতির দল রেললাইন পেরোচ্ছিল৷ ট্রেনের আওয়াজ পেয়ে বাকি চারটি হাতি লাইন পেরোতে পারলেও, দুটি হাতি লাইনের মাঝেই থেকে যায়৷ ট্রেনের গতিরোধ করতে অসমর্থ হন চালক৷ ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে হাতি দুটির৷ ঘটনাস্থলেই মারা যায় স্ত্রী হাতি ও তার শাবক৷

[উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিতে বিপন্ন বন্যজন্তুরা, লোকালয়ে ঢুকে পড়ল হাতি ও অজগর]

দুর্ঘটনার খবর পেয়ে জড়ো হয়ে যান স্থানীয়রা৷ হাতি দুটির দেহ ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা৷ রেল অবরোধও করেন তাঁরা৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা৷ হাতি দুটিকে উদ্ধার করা হয়৷ এর আগে চলতি বছরের ৯ জুন ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়৷ ৩০ দিনের ব্যবধানে তিনটি হাতির মৃত্যুতে রেল ও বনদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে৷

[ফের গুলি চলল থানায়, বাঁকুড়ার শালতোড়ায় আত্মঘাতী এসআই]

যদিও বনদপ্তরের দাবি, সাধারণত বানারহাট স্টেশন সংলগ্ন ওই এলাকায় খুব একটা হাতির আনাগোনা লক্ষ্য করা যায় না৷ তা সত্ত্বেও প্রতি মাসেই রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয় তাদের৷ গত মাসে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনার পরে রেললাইনগুলিকে ঘিরে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ সেই মতো কাজ চলছে বলেও দাবি বনদপ্তরের৷ কিন্তু তারপরেও শুক্রবার সাতসকালের এই দুর্ঘটনা কীভাবে ঘটল সে বিষয়ে প্রশ্ন উঠছে৷ উঠছে গাফিলতির অভিযোগও৷

The post ডুয়ার্সে ট্রেনের ধাক্কায় হাতি ও শাবকের মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement