shono
Advertisement

ছ’বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গ্রেপ্তার বৃদ্ধ

ঘটনার তদন্তে পুলিশ। The post ছ’বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গ্রেপ্তার বৃদ্ধ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:33 PM Jun 15, 2018Updated: 09:03 PM Jun 15, 2018

রাজা দাস, বালুরঘাট: বয়স মাত্র ছয়। ভাল-মন্দ বোঝার জ্ঞান এখনও হয়নি ছোট্ট শিশুটির। আর সেই নিরীহ শিশুকেই কিনা চূড়ান্ত যৌন হেনস্তার শিকার হতে হল। তাও আবার তারই প্রতিবেশী এক বৃদ্ধের হাতে। পাট ক্ষেতে নিয়ে গিয়ে শিশুর যৌন হেনস্তার অভিযোগ উঠল বছর ষাটের এক বৃদ্ধর বিরুদ্ধে। শচীন দাস নামে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার বালুরঘাট জেলা আদালতে পেশ করা হয় তাকে। হিলি থানার বিনশিরা গ্রাম পঞ্চায়েতের পারপাড়া এলাকার এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হিলি থানার পুলিশ।

Advertisement

[নিয়ন্ত্রণ হারিয়ে সরকারি বাস থেকে ঝাঁপ চালকের, দুর্ঘটনায় এক মহিলা যাত্রীর মৃত্যু]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে পারপাড়া এলাকায় বছর ছয়েকের এক কন্যা শিশুকে ভুলিয়ে-ফুসলিয়ে পাশের পাট ক্ষেতে নিয়ে যায় প্রতিবেশী শচীন দাস। সেখানেই তাকে যৌন হেনস্তা করে সে বলে অভিযোগ। বিষয়টি কানে আসতেই ওই নাবালিকার মা-বাবা ও স্থানীয়রা ছুটে যান। তাঁরা শিশুকে উদ্ধার করে নিয়ে আসেন। সেদিনই রাতে হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। অভিযোগ পেয়ে রাতেই অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে পুলিশ। হিলি থানার ওসি তাসি শেরপা জানান, অভিযোগ পেয়ে রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন তাকে আদালতে তোলা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

[মুশকিল আসান হোয়াটসঅ্যাপ, স্মৃতিশক্তি হারানো বৃদ্ধকে বাড়ি ফেরাল পুলিশ]

তবে এই বয়সে সন্তানের সঙ্গে এমন ঘটনা ঘটায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তার বাবা-মা। এলাকায় শিশুদের নিরাপত্তা নিয়েও চিন্তায় স্থানীয় বাসিন্দারা।

The post ছ’বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গ্রেপ্তার বৃদ্ধ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার