shono
Advertisement
Skin Care Tips

বেডরুমের পরিবেশেই লুকিয়ে ত্বকের ঔজ্জ্বল্য! কেমন ঘরে থাকলে হবেন মোহময়ী?

নিয়মগুলি মেনে চললেই ত্বক হবে আরও সুন্দর। কে বলতে পারে, আপনার ত্বকের ঔজ্জ্বল্যই হয়তো হয়ে উঠবে অন্যের ঈর্ষার কারণ। 
Published By: Sayani SenPosted: 09:29 PM Jul 12, 2026Updated: 09:29 PM Jul 12, 2026

উজ্জ্বল ত্বক পেতে আমরা সকলেই প্রসাধন সামগ্রীর দিকে বিশেষ নজর দিই। অনেক সময় খাদ্যতালিকায় আনা হয় পরিবর্তন। কিংবা ধরুন কেউ কেউ আবার বিশেষভাবে ত্বকের যত্নও নেন। তবে জানেন কি, আপনার শোওয়ার ঘরের পরিবেশের উপরেই ত্বকের ঔজ্জ্বল্য নির্ভর করে অনেকখানি। অবাক হবেন না। কারণ বিশেষজ্ঞদের দাবি, এটাই সত্যি।

Advertisement

দূষণ, সূর্যের অতিবেগুনি রশ্মির ফলে আমাদের ত্বকের ক্ষতি হয়। বিশেষজ্ঞদের মতে, শোওয়ার ঘরে তুলনামূলক দূষণ কম। আর তাছাড়া ঘুমের মাঝে আমাদের শরীরের সারাদিনের ধকলের মেরামতি হয়। আর শরীর ভিতর থেকে সুস্থ মানেই তার প্রভাব পড়বে ত্বকে। আরও সুন্দর ও উজ্জ্বল হয়ে উঠবে ত্বক। তাই সুন্দর ত্বক পেতে চাইলে অবশ্যই পর্যাপ্ত ঘুমের প্রয়োজনীয়তা রয়েছে। সবমিলিয়ে কমপক্ষে ৭-৮ ঘণ্টা ঘুম প্রয়োজন। ঘুম ঠিকমতো না হলে চোখের তলায় কালি পড়ে যাওয়ার মতো নানা সমস্যা দেখা দেয়।

এবার জেনে নিন রাতে ভালো ঘুমের জন্য কী করণীয়:
ঘুমোতে যাওয়ার ঘণ্টাখানেক আগে রাতের খাবার সেরে নিন।
পর্যাপ্ত পরিমাণ জল পান করুন।
প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে স্নান সেরে নিন।
পরিষ্কার, নরম সুতির পোশাক পরে ঘুমোতে যান।
বিছানার চাদর, বালিশের কভার যেন পরিষ্কার থাকে, সেদিকে নজর রাখুন।
যে ঘরে ঘুমোচ্ছেন সেই ঘরে আলো-বাতাস খেলার পর্যাপ্ত বন্দোবস্ত রয়েছে কিনা, সে বিষয়ে খেয়াল রাখুন।
শোওয়ার ঘরে ভুলেও মোবাইল যেন না থাকে।
ঘুমনোর আগে বই পড়ার অভ্যাস করতে পারেন। তাতে অনিদ্রার সমস্যা দূর হবে।

এই নিয়মগুলি মেনে চললেই ত্বক হবে আরও সুন্দর। কে বলতে পারে, আপনার ত্বকের ঔজ্জ্বল্যই হয়তো হয়ে উঠবে অন্যের ঈর্ষার কারণ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement