shono
Advertisement

মাকে বাঁশপেটা করে বাড়িছাড়া করল ‘গুণধর’ছেলে

গ্রামবাসীদের সহায়তায় প্রাণ রক্ষা প্রৌঢ়ার। The post মাকে বাঁশপেটা করে বাড়িছাড়া করল ‘গুণধর’ ছেলে appeared first on Sangbad Pratidin.
Posted: 09:10 AM Feb 27, 2018Updated: 02:41 PM Sep 16, 2019

স্টাফ রিপোর্টার, মালদহ : স্বামীর বসতভিটে থেকে উচ্ছেদ করা হল ৪৫ বছরের এক প্রৌঢ়াকে। উচ্ছেদ করল তাঁরই ছেলে। শুধু তাই নয়, ছেলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করলে তাঁকে বাঁশপেটাও করা হয় বলে অভিযোগ। গ্রামবাসীদের সহায়তায় প্রাণে বেঁচে গেলেও ওই প্রৌঢ়া তাঁর দুই মেয়েকে নিয়ে আশ্রয় নিয়েছেন তাঁর বাবার বাড়িতে।

Advertisement

[বাবা-মাকে খুনের চেষ্টা! পিজি-র চিকিৎসায় ‘শাপমুক্ত’ ঢাকার যুবক]

ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ছেলে ও তার স্ত্রী বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচক থানার নুরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার শেখটোলা গ্রামে। গোটা ঘটনা জানিয়ে ছেলের বিরুদ্ধে মানিকচক থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন মা সাহেরা বেওয়া। অভিযুক্ত ছেলে শেখ নাসিম ও তার স্ত্রীর খোঁজ শুরু করেছে মানিকচক থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৪ বছর আগে মহিলার স্বামী লাল মহম্মদ প্রয়াত হয়েছেন। তারপর থেকে তিন কন্যা ও এক পুত্র সন্তানকে নিয়ে বিড়ি বেঁধে সংসার চালিয়েছেন সাহেরা বেওয়া। ছেলে ও এক মেয়ের বিয়েও দিয়েছেন তিনি। বাকি দুই নাবালিকা মেয়ে কোয়েল ও পায়েল স্থানীয় নুরপুর হাই স্কুলে পড়াশুনা করছে। দু’বছর ধরে শারীরিকভাবে অসুস্থ তিনি। পরিশ্রম করার ক্ষমতা কিছুটা কমে গিয়েছে। বিড়ি বেঁধে আর রোজগার করতে পারছেন না।

[রক্ষকই ভক্ষক, চলন্ত ট্রেনে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ জওয়ানের বিরুদ্ধে]

সাহেরা বেওয়ার অভিযোগ, রোজগার করতে পারছেন না বলেই সংসারে ছেলের কাছে ব্রাত্য হয়ে উঠেছেন তিনি। জুটেছে অত্যাচার। তিনদিন ধরে সেই অত্যাচার চরমে ওঠে বলে অভিযোগ। রোজগারের পরিমাণ না বাড়ালে ভাত জুটবে না বলেও হুমকি দেয় ছেলে। তারপর শুক্রবার মারধর করে তাঁকে বসতভিঁটে থেকে তাড়িয়ে দেওয়া হয়। পরে তিনি মানিকচক থানার পুলিশের দ্বারস্থ হন। পুলিশ জানিয়েছে, ওই মহিলা তাঁর ছেলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করেছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত নাসিম শেখ ও তার স্ত্রীর খোঁজ মেলেনি।

The post মাকে বাঁশপেটা করে বাড়িছাড়া করল ‘গুণধর’ ছেলে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার