shono
Advertisement

খাস শিলিগুড়িতে দাপাল হাতি ও চিতাবাঘ, ঘুম ছুটল শহরবাসীর

দুই বন্যজন্তুকে নিয়ে হুলস্থূল। এখন কী অবস্থায় শিলিগুড়ি? The post খাস শিলিগুড়িতে দাপাল হাতি ও চিতাবাঘ, ঘুম ছুটল শহরবাসীর appeared first on Sangbad Pratidin.
Posted: 09:07 PM Feb 09, 2018Updated: 09:34 PM Feb 09, 2018

ব্রতীন দাস, শিলিগুড়ি: একইদিনে পরপর দু’বার জঙ্গল থেকে চিতাবাঘ এবং হাতি ঢুকে পড়ল শিলিগুড়িতে। যা নিয়ে দিনভর শোরগোল শিলিগুড়ির বিভিন্ন এলাকায়। সবমিলিয়ে দুজন জখম হন। তবে বন দপ্তরের কর্মীদের তৎপরতায় বড় কোনও ক্ষতি হয়নি।

Advertisement

শিলিগুড়ি এলাকার অভিজাত আবাসন চত্বরে ঢুকে পড়ে একটি চিতাবাঘ। বৃহস্পতিবার সন্ধেবেলায় এই নিয়ে হুলুস্থূল  পড়ে যায় শিলিগুড়ির মাটিগাড়ার উত্তারয়ণ চত্বরে। আগাছাভর্তি বারোঘরিয়ায় বিকেলের দিকে এক বৃদ্ধা গরু চড়াতে গিয়েছিলেন। ঠিক সেই সময় পিছন থেকে তাঁকে আক্রমণ করে চিতাবাঘটি।

আহত মহিলার নাম তারামণি রাই। পিছন দিক থেকে চিতাবাঘটি তাঁকে আক্রমণ করায়, মহিলার ঘারের কাছে গভীর ক্ষত হয়েছে। তবে সময়মতো চিৎকার করায় চিতাবাঘটি তাঁকে ছেড়ে দিয়ে গা ঢাকা দেয়। কিছুক্ষণের মধ্যেই এলাকাবাসীর তৎপরতায় শুকনা থেকে এসে হাজির হয় ওয়াইল্ড লাইফ রেসকিউ টিমের কর্মীরা। তাঁরা মনে করছেন, চিতাবাঘটি লোকজনের ভয়ে গা ঢাকা দিয়ে থাকলেও রাতের দিকে আবার হামলা চালাতে পারে। তাই তাঁরা এখন গোটা এলাকা জুড়ে তল্লাশি চালিয়ে চিতাবাঘটিকে খুঁজে বের করার চেষ্টা করছেন। ছাগলের টোপ দিয়ে তাকে বাগে আনার চেষ্টা চলছে। পরে চিতাবাঘের হামলায় রমেশ চৌধুরি নামে আরও এক ব্যক্তি জখম হন।

[স্কুলে পড়ুয়া নেই, গল্পগুজব করেই বেতন নিয়ে বাড়ি ফিরছেন শিক্ষক]

অন্যদিকে আবার এদিন দিনের বেলায় শিলিগুড়ির চম্পাসারির মিলনমোড় এলাকায় জঙ্গল থেকে ঢুকে পড়ে একটি হাতি। সকাল সাতটা নাগাদ কুয়াশায় দিকভ্রষ্ট হয়ে হাতিটি লোকালয়ে চলে আসে বলে মনে করছেন বনকর্মীরা। ঘণ্টাখানেক হাতিটি ওই লোকালয়ের মধ্যেই ঘুরপাক খায়। লোকজন হাতি চলে আসার খবর পেয়ে ছুটে আসে। শুরু হয় সেলফি ও ভিডিও তোলার হিড়িক। কেউ কেউ আবার হাতি তাড়াতে ঢিল ছুড়তেও শুরু করেন। এলাকাবাসীরা জানাচ্ছেন প্রায় বছর দেড়েক আগে এরকমভাবেই দিকভ্রষ্ট হয়ে শিলিগুড়ির সেবক রোড এলাকায় একবার হাতি ঢুকে পরেছিল। তাতে এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। মানুষ তাই ওই আতঙ্ক কাটিয়ে এখনও পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি। সেই কারণেই আজ সকালের ঘটনায় তাৎক্ষণিক ভাবে হইচই পড়ে যায় ওই এলাকায়। কিন্তু বন দপ্তরের কর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই অবস্থা নিয়ন্ত্রণে চলে আসে।

[শ্লীলতাহানির অভিযোগে উত্তাল বনগাঁ, স্কুলেই শিক্ষককে বেদম মার]

The post খাস শিলিগুড়িতে দাপাল হাতি ও চিতাবাঘ, ঘুম ছুটল শহরবাসীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার