shono
Advertisement

Breaking News

Erling Haaland

১০ বছর আগেও ভারতের বিরুদ্ধে খেলেছিলেন হালান্ড! স্মৃতি উসকে দিল বেঙ্গালুরু তারকার পোস্ট

হালান্ডকেই বিপক্ষের প্রধান অস্ত্র হিসাবে ধরে নিয়ে রণকৌশল সাজানো হয়েছিল। ১০ বছর পর সেই হালান্ড আজ বিশ্বকাপে এগিয়ে নিয়ে যাচ্ছেন নরওয়েকে। আর ভারতীয় ফুটবল কোথায়? 
Published By: Anwesha AdhikaryPosted: 05:44 PM Jul 06, 2026Updated: 05:44 PM Jul 06, 2026

আর্লিং হালান্ড। জোড়া গোল করে ব্রাজিলকে ছিটকে দিয়েছেন। গোটা ফুটবলমহলে ধন্য ধন্য চলছে নরওয়ের তারকা স্ট্রাইকারকে নিয়ে। কিন্তু ফুটবলপ্রেমীদের অনেকেই জানেন না, একদিন ভারতের বিরুদ্ধেও খেলতে নেমেছিলেন এই তারকা! স্রেফ খেলতে নামা নয়, ভারতের বিরুদ্ধে গোলও করেছিলেন। পুরনো সেই স্মৃতি উসকে দিয়েছে বেঙ্গালুরু এফসির ডিফেন্ডার সুরেশ ওয়াংজামের একটি পোস্টও।

Advertisement

কবে ভারতের বিরুদ্ধে খেলেছিলেন হালান্ড? আসলে ২০১৭ সালে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের আসর বসেছিল ভারতে। সেখানে খেলার প্রস্তুতি নেওয়ার জন্য গোটা দুয়েক বিদেশ সফরের আয়োজন করা হয়েছিল। তারমধ্যেই অন্যতম নরওয়ে সফর। নরওয়ের অনূর্ধ্ব ১৭ দলের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। প্রায় ১০ বছর আগে, ২০১৬ সালের ২৯ জুন মুখোমুখি হয় দুই দল। সেই ম্যাচে ২-০ জেতে নরওয়। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে এখনও সেই ম্যাচের রিপোর্ট পাওয়া যায়।

সেই ম্যাচের প্রথম ৪৫ মিনিটে কোনও গোল হয়নি। কিন্তু ৫৪ মিনিটে ধাক্কা খায় ভারত। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও হলুদ কার্ড দেখেন সঞ্জীব। ১০ জনে খেলা ভারতের সামনে গোল করার সুযোগ স্বভাবতই অনেক কমে যায়। সঞ্জীব মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার ঠিক তিন মিনিটের মাথায় নরওয়ের প্রথম গোল, হালান্ডের শট থেকে। ৮০ মিনিটে ফের গোল করেন নরওয়ের এরিক বোথেম। ২-০ ফলে শেষ হয় ম্যাচ। উল্লেখ্য, সেসময় থেকেই বিশ্ব ফুটবলে নজর কাড়তে শুরু করেছিলেন হালান্ড।

ওই ম্যাচে হালান্ডকে ট্যাকল করেছিলেন সুরেশ। সেই ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে বেঙ্গালুরু এফসি তারকা লেখেন, 'মনে করিয়ে দিতে চাই, এই বলটা কিন্তু আমিই জিতেছিলাম। এমনিই বললাম আরকি।' যদিও এই পোস্ট টি ২০২২ সালের। সুরেশ জানিয়েছিলেন, নরওয়ের বিরুদ্ধে খেলা মোটেই সহজ ছিল না। তবে হালান্ডকেই বিপক্ষের প্রধান অস্ত্র হিসাবে ধরে নিয়ে রণকৌশল সাজানো হয়েছিল। ১০ বছর পর সেই হালান্ড আজ বিশ্বকাপে এগিয়ে নিয়ে যাচ্ছেন নরওয়েকে। আর ভারতীয় ফুটবল কোথায়? 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement