shono
Advertisement

ইঞ্জিনিয়ারিং করেও জোটেনি চাকরি, অবসাদে আত্মঘাতী যুবক

শোকস্তব্ধ নদিয়ার বসাকপাড়া৷ The post ইঞ্জিনিয়ারিং করেও জোটেনি চাকরি, অবসাদে আত্মঘাতী যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 07:52 PM Jun 11, 2018Updated: 08:22 PM Jun 11, 2018

বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: পরিবারে অভাব ছিল৷ দিন আনা দিন খাওয়া সংসারেও ছেলের পড়ার খরচ জুগিয়েছিলেন বাবা৷ ভেবেছিলেন, ছেলে ইঞ্জিনিয়ার হয়ে বড় চাকরি করবে৷ সংসারে দায়িত্ব কাঁধে নেবে৷ হাল ফিরবে৷ ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করেওছিল৷ কিন্তু চাকরি জোটাতে পারেনি৷ ফল, মানসিক অবসাদ৷ আর তার জেরেই চরম পথ বেছে নিলেন নদিয়ার সমীরণ বসাক৷ আত্মঘাতী হলেন বছর ২৬-এর যুবক৷

Advertisement

[প্রতিশ্রুতি মতো শ্রেণিকক্ষে নেই পাখা, স্কুলে ভাঙুচর চালালো পড়ুয়ারা]

নদিয়ার ফুলিয়ার বসাকপাড়ার বাসিন্দা সমীরণ৷ সোমবার সকালে স্থানীয় আমবাগান থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইঞ্জিনিয়ারিং পাশ করে দীর্ঘদিন বাড়িতে বসেছিলেন সমীরণ৷ কোনও কাজ জোগাড় করতে পারেননি নিজের জন্য৷ নিম্ন মধ্যবিত্ত পরিবারে সেটাই ছিল চিন্তার কারণ৷ কিন্তু তাও ধারদেনা করে ছেলের জন্য দু’টো তাঁতকল বসিয়েছিলেন সমীরণের বাবা৷ ভেবেছিলেন অন্তত ব্যবসা করুক৷ কিন্তু তাতেও লাভ হয়নি৷ সময়ের সঙ্গে সঙ্গে ব্যবসাতেও লোকসান হতে থাকে৷ মানুষের কাছে দেনা আরও বাড়তে থাকে৷

[মায়েদের নাম-বিভ্রাটে সদ্যোজাতের হাতবদল! পুলিশের দ্বারস্থ রোগীর পরিবারের]

এরই মধ্যে মদের নেশার কবলে পড়ে যান ২৬ বছরের যুবক৷ প্রায়দিনই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন তিনি৷ রবিবার রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরলে তাঁকে বকাবকি করা হয়৷ তারপর থেকেই নিখোঁজ ছিলেন যুবক৷ সোমবার সকালে আমবাগান থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ খবর দেওয়া হয় পুলিশে৷ পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়৷ যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়৷ অনেকেই এর জন্য সমীরণের বেকারত্বকেই দায়ী করছেন৷

[বাবার সঙ্গে বদলি নিয়ে ঝামেলা, একরত্তিকে স্কুলে ঢুকতে বাধা কর্তৃপক্ষের]

The post ইঞ্জিনিয়ারিং করেও জোটেনি চাকরি, অবসাদে আত্মঘাতী যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার