shono
Advertisement

মেরিট লিস্টে নাম থাকলেও মেলেনি সিট, আত্মঘাতী মেধাবী পড়ুয়া  

শোকের ছায়া সোনারপুর এলাকায়। The post মেরিট লিস্টে নাম থাকলেও মেলেনি সিট, আত্মঘাতী মেধাবী পড়ুয়া   appeared first on Sangbad Pratidin.
Posted: 11:29 AM Jul 07, 2018Updated: 11:59 AM Jul 07, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে ভরতি সমস্যার বলি এক ছাত্র৷ ৭৯ শতাংশ নম্বর পাওয়ার পরও মেরিট লিস্টে নাম থাকা সত্ত্বেও কোথাও ভরতি হতে না পারায় আত্মঘাতী সোনারপুর থানা এলাকার বোড়ালের বাসিন্দা অম্লান সরকার৷ এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়৷

Advertisement

[অনলাইনে প্রতারণার ফাঁদ, উপহারের লোভ দেখিয়ে তরুণীর সর্বস্ব লুট ‘বন্ধু’র]

এবারই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের সাথে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছিল অম্লান৷ বড়াল হাই স্কুলের ছাত্র ছিল সে৷ এলাকায় ভাল ছাত্র ও ভাল ছেলে হিসেবে পরিচিতি ছিল তার৷ প্রথমে অ্যান্ড্রুজ কলেজে ভরতি হওয়ার জন্য যায় সে৷ মেরিট লিস্ট অনুযায়ী কলেজে ভরতি হতে গিয়েও কলেজে ছাত্র সংঘর্ষের ঘটনায় ভরতি হতে পারেনি মেধাবী ছাত্র৷ অনেকটা সময় অপেক্ষা করার পর কলেজের সাথে যোগাযোগ করেও সমস্যার কোনও সুরাহা হয়নি৷ পরের দিন পাটুলির কেকে দাস কলেজও ভরতির ডেট ছিল৷ আধঘন্টা দেরিতে পৌঁছানোর কারণে মেরিট লিস্টে নাম থাকা সত্ত্বেও তাকে কলেজেই ঢুকতে দেওয়া হয়নি৷ খুব ভাল আঁকার হাত ছিল অম্লানের৷ অনেক পুরস্কারও পেয়েছে সে৷ এরপর আর্ট কলেজে ভরতি হওয়ার চেষ্টা করে৷ কিন্তু সেখানেও ভরতি হতে পারেনি৷ তারপর সোনারপুরেরই একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভরতির জন্য যায় সে৷ সেখান থেকেও খালি হাতে ফিরতে হয় মেধাবী পড়ুয়াকে৷

কলেজ থেকে বাড়ি ফিরে মানসিকভাবে ভেঙে পড়ে ওই পড়ুয়া৷ শুক্রবার বাড়িতে একা ছিল অম্লান৷ সেই সুযোগেই ঘরের দরজা বন্ধ করে ধুতির সাহায্যে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সে৷ ঘটনার খবর পেয়ে দেহ উদ্ধার করে পুলিশ৷ মেধাবী ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার৷ অম্লানের মতো মেধাবী ছাত্রের অকালপ্রয়াণে এলাকাজুড়ে শোকের ছায়া৷ উল্লেখ্য, কলেজে কলেজে ভরতির নাম তোলাবাজির ঘটনায় শোরগোল পড়েছে কলকাতায়৷ পরিস্থিতি সামলাতে আসরে নেমেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী৷ একাধিক কলেজে ভেঙে দেওয়া হয়েছে টিএমসিপি-র ছাত্র সংসদ৷

[কলকাতা বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসে ‘সারপ্রাইজ ভিজিট’ মুখ্যমন্ত্রীর]

The post মেরিট লিস্টে নাম থাকলেও মেলেনি সিট, আত্মঘাতী মেধাবী পড়ুয়া   appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার