shono
Advertisement

এসআই সেজে সোনারপুরের স্কুলে সারপ্রাইজ ভিজিট, পুলিশের জালে ছদ্মবেশী

কেন এমন কাজ? The post এসআই সেজে সোনারপুরের স্কুলে সারপ্রাইজ ভিজিট, পুলিশের জালে ছদ্মবেশী appeared first on Sangbad Pratidin.
Posted: 07:28 PM Jul 05, 2018Updated: 07:58 PM Jul 05, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনেদুপুরে মিথ্যে পরিচয় দিয়ে স্কুলে ঢুকে গিয়েছিলেন৷ দিব্যি প্রধানশিক্ষিকার সঙ্গে কথাবার্তাও বলছিলেন৷ এসআই ভেবে যাবতীয় প্রশ্নের উত্তরও দিয়ে চলেছিলেন প্রধানশিক্ষিকা৷ কিন্তু কিছু কিছু কথায় অসঙ্গতি মেলায় সন্দেহ হয় তাঁর৷ আর তাতেই মিলল ফল৷ আপাতত শ্রীঘরই ঠিকানা ছদ্মবেশী এসআইয়ের৷ দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের এই ঘটনায় তাজ্জব খোদ সুকান্ত স্মৃতি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ৷

Advertisement

[যাদবপুরে আজও অব্যাহত ছাত্র বিক্ষোভ, এখনও ঘেরাও উপাচার্য]

বৃহস্পতিবার স্কুলে সাজো সাজো রব৷ যে কোনও মুহূর্তে স্কুলে এসে পরতে পারেন এসআই৷ ঠিকঠাকই চলছিল সবকিছু৷ স্কুলে এসেও পরলেন এসআই৷ প্রধানশিক্ষিকার সঙ্গে কথা বলতে শুরু করেন৷ কথাবার্তায় হাজারও অসঙ্গতি মেলে তার৷ তাতেই সন্দেহ হয় স্কুল কর্তৃপক্ষের৷ তড়িঘড়ি এসআই অফিসে ফোন করেন প্রধানশিক্ষিকা৷ ফোনালাপেই স্পষ্ট হয় গোটা ছবি৷ স্কুলে ছদ্মবেশী এসআই এসেছে বলেই জানতে পারেন প্রধানশিক্ষিকা৷

[শহরের স্কুলে ২ বছরের শিশুকে ‘যৌন নির্যাতন’, অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের]

খবর দেওয়া হয় সোনারপুর থানায়৷ পুলিশ পৌঁছে ছদ্মবেশী এসআই দীননাথ মণ্ডলকে গ্রেপ্তার করে৷ জেরায় দীননাথ জানায়, মগরাহাট থানার উত্তর রাধানগরের বাসিন্দা সে৷ জেরায় প্রথমে জানায় সে এসআই৷ কিছুক্ষণের মধ্যে বয়ান বদল করে দীননাথ৷ নিজেকে পুলিশ বলে পরিচয় দেয়৷ তারপরেও দীননাথকে লাগাতার জেরা করতে থাকে পুলিশ৷ এরপর আবার নিজেকে ক্লার্ক বলেও দাবি করে দীননাথ৷ যদিও বেশ কিছুক্ষণ জেরার পর নিজের ছদ্মবেশের কথা স্বীকার করে নেয় সে৷ তবে কেন মিথ্যে পরিচয়ে ওই স্কুলে এসেছিল দীননাথ? সে বিষয়ে এখনও কিছুই জানতে পারেননি তদন্তকারীরা৷

ছবি: বিশ্বজিৎ নস্কর

The post এসআই সেজে সোনারপুরের স্কুলে সারপ্রাইজ ভিজিট, পুলিশের জালে ছদ্মবেশী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement