shono
Advertisement
Tarapith incident

তারাপীঠ কাণ্ডে সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, তৃণমূল নেতার হোটেল বন্ধের নোটিস

১৭ আগস্টের ভোররাতে তারাপীঠের হোটেল বিদেশিনীতে ভয়াবহ আগুন লাগে। ৯ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে রয়েছেন ভিন রাজ্যের বাসিন্দারাও।
Published By: Subhankar PatraPosted: 10:02 AM Aug 20, 2026Updated: 10:02 AM Aug 20, 2026

তারাপীঠে বন্ধের নির্দেশ পাওয়া ১৫টি হোটেলের মধ্যে জেলা পরিষদের তৃণমূল সদস্য নিতাই মালের হোটেলের নাম! রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেআইনিভাবে হোটেল ব্যবসা চালাছিলেন তৃণমূল নেতা? জনপ্রতিনিধি যদি আইন না মানেন, তাহলে সাধারণ ব্যবসায়ীরা কেন নিয়ম মানবেন? উঠছে একাধিক প্রশ্ন। তবে বিষয়টি অস্বীকার করেছেন নিতাই। তাঁর দাবি, রাজনীতিতে আসার বহু আগে থেকেই তিনি ব্যবসার সঙ্গে যুক্ত।

Advertisement

অন্যদিকে, তারাপীঠ অগ্নিকাণ্ডে সাসপেন্ড করা হয়েছে তারাপীঠ দমকল কেন্দ্রের স্টেশন অফিসার অভয় চৌধুরীকে। হোটেলটিতে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত অনুমোদন কীভাবে দেওয়া হয়েছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

১৭ আগস্টের ভোররাতে তারাপীঠের হোটেল বিদেশিনীতে ভয়াবহ আগুন লাগে। ৯ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে রয়েছেন ভিন রাজ্যের বাসিন্দারাও। অভিযোগ ওঠে অগ্নিনির্বাপক ব্যবস্থা নিয়ে। তারপরই নড়েচড়ে বসে জেলা ও রাজ্য প্রশাসন। নিয়ম না মেনে হোটলগুলির তালিকা তৈরি করা হয়। ১৫টি হোটেলের নাম সামনে আসে। তার মধ্যে রয়েছে তৃণমূল নেতা নিতাই মালের হোটেল। তাঁর দাবি, বহু আগে থেকেই তিনি ব্যবসার সঙ্গে যুক্ত। হোটেলটিও একদিনে তৈরি হয়নি। ২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত ধাপে ধাপে নির্মাণকাজ হয়েছে। তবে হোটেল চালাতে কোন কোন সরকারি অনুমোদন বাধ্যতামূলক, সে বিষয়ে তাঁর স্পষ্ট ধারণা ছিল না বলে জানিয়েছেন তিনি। নিতাইয়ের বক্তব্য, প্রশাসন ভবিষ্যতে যে নির্দেশ দেবে, সেই অনুযায়ীই তিনি পদক্ষেপ করবেন।

বিদেশিনী হোটেলে কীভাবে ফায়ার সেফটি সংক্রান্ত অনুমোদন পেয়েছিল, নিয়ম মেনে সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, সেই প্রশ্ন উঠেছে। হোটেলটি অগ্নিকাণ্ডের ক্ষেত্রে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত নিয়ম, অনুমোদন এবং পরিদর্শনের প্রক্রিয়ায় কোনও গাফিলতি হয়েছিল কি না, সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement