shono
Advertisement
TMC leader

চতুর্থ মামলাতেও জামিন, ৪৯ দিন পর জেলমুক্ত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

গ্রেপ্তারের ৪৯ দিন পর জেলমুক্তিকে ঘিরে তাঁর সমর্থকদের একাংশের মধ্যে উৎসাহের পরিবেশ দেখা যায়।
Published By: Jaba SenPosted: 10:38 PM Jul 28, 2026Updated: 10:38 PM Jul 28, 2026

একের পর এক মামলায় আইনি লড়াইয়ের পর অবশেষে জেলমুক্ত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক উজ্জ্বল বিশ্বাস। মঙ্গলবার কৃষ্ণনগর জেলা আদালত তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া চতুর্থ মামলাতেও জামিন মঞ্জুর করে। পরে মঙ্গলবার সন্ধ্যায় সংশোধনাগার থেকে মুক্তি পেয়ে বাড়ি ফেরেন তিনি। গ্রেপ্তারের ৪৯ দিন পর জেলমুক্তিকে ঘিরে তাঁর সমর্থকদের একাংশের মধ্যে উৎসাহের পরিবেশ দেখা যায়।

Advertisement

গত ৯ জুন ত্রিপল-সহ বিভিন্ন ত্রাণসামগ্রী চুরির অভিযোগ ওঠে উজ্জ্বল বিশ্বাসের বিরুদ্ধে। অভিযোগ, ওই দিন তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখান কয়েক জন স্থানীয় বাসিন্দা। বিক্ষোভ চলাকালীন তাঁকে হেনস্তার অভিযোগও ওঠে। তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। সেদিনই পুলিশ তাঁকে প্রথমে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। পরবর্তী সময়ে অভিযোগ পেয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর শুধু ত্রাণসামগ্রী সংক্রান্ত মামলাই নয়, তাঁর বিরুদ্ধে জমি দখল-সহ আরও একাধিক অভিযোগে পৃথক মামলা রুজু হয়। প্রথম তিনটি মামলায় আদালত থেকে জামিন পেলেও প্রতিবারই পরবর্তী মামলায় তাঁকে 'শোন অ্যারেস্ট' দেখিয়ে হেফাজতে নেওয়া হয়। ফলে জামিন পেলেও সংশোধনাগার থেকে মুক্তি মিলছিল না। গ্রেপ্তারের প্রায় ২০ দিন পর ত্রাণসামগ্রী চুরির মামলায় কৃষ্ণনগর আদালত তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেয়। সেই সময় আদালত তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করার শর্ত আরোপ করে। তবে অন্য মামলাগুলিতে গ্রেপ্তার দেখানো থাকায় তিনি তখনও জেলেই ছিলেন।

মঙ্গলবার চতুর্থ তথা শেষ মামলাতেও জামিন মঞ্জুর হওয়ায় তাঁর জেলমুক্তির পথ প্রশস্ত হয়। আদালতের নির্দেশের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার সন্ধ্যায় সংশোধনাগার থেকে মুক্তি পান প্রাক্তন মন্ত্রী। এরপর তিনি নিজের বাড়িতে ফিরে যান। সেখানেই তাঁর অনুগামীরা তাঁকে পুষ্পস্তবক ও মালা পরিয়ে সংবর্ধনা জানান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement