shono
Advertisement
Andal

অন্ডালের খনি এলাকায় ভয়াবহ 'ধস', একের পর এক বাড়িতে ফাটল, তলিয়ে যাচ্ছে দেওয়াল!

মঙ্গলবার দুপুরে ভয়াবহ ঘটনা ঘটেছে অন্ডালের নীলকণ্ঠ খনি এলাকায়।
Published By: Subhankar PatraPosted: 05:51 PM Jul 28, 2026Updated: 06:09 PM Jul 28, 2026

ভরদুপুর। সবে মধ্যাহ্নভোজ সেরেছেন অনেকে। কেউ একটু জিরিয়ে নেওয়ার কথা ভাবছেন। সেই সময় আচমকা ধস (Landslide)। পায়ের তলায় মাটি সরতে শুরু করে। মুহূর্তের মাটির তলায় তলিয়ে যেতে থাকে গোটা বাড়ি। আতঙ্কে ছুটোছুটি শুরু করেন বাসিন্দারা। প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন কয়েকশো পরিবার। মঙ্গলবার দুপুরে ভয়াবহ ঘটনা ঘটেছে অন্ডালের (Andal) নীলকণ্ঠ খনি এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে নীলকণ্ঠ এলাকায় মাটি বসতে শুরু করে। তার জেরে একাধিক বাড়িতে বড় ফাটল দেখা দেয়। কিছু বুঝে ওঠার আগেই কয়েকটি বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। বাড়ির অংশ মাটির নিচে তলিয়ে যায়। প্রাণ হাতে ঘর বেরিয়ে এসে অসহায় হিসাবে তা দেখা ছাড়া উপায় ছিল না বাসিন্দাদের। গোটা নীলকণ্ঠ এলাকা জুড়ে হুলুস্থুল পরিস্থিতি তৈরি হয়। কয়েকশো পরিবার বাড়ি-ঘর ছেড়ে বেরিয়ে আসেন।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অন্ডালের নীলকণ্ঠ এলাকায় পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। প্রশাসনের আধিকারিকরা পরিস্থিতি খতিয়ে দেখছেন। গিয়েছে ইসিএল কর্তৃপক্ষও। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খনি এলাকার ভূগর্ভস্থ ধসের জেরেই এই এলাকায় ধসের ঘটনা। এলাকায় বিপজ্জনক লেখা কর্ডেন দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দা কাজলী বাগদী বলেন, "দুপুরে বাড়ির উঠোনে বসে ছিলাম। আচমকা একের পর এক দেওয়াল ভেঙে মাটির নিচে ঢুকে যাচ্ছিল। কোনও রকমে প্রাণ বাঁচিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি।" অন্ডালের এসিপি দ্বীপকুমার দাস বলেন, "সম্ভবত খনিতে ব্লাস্টিং এর জেরের এই ঘটনা। তবে ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। আমরা তাঁদের নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার