shono
Advertisement
Kolkata

মেয়ে পরকীয়ায় জড়িয়েছে মানতে নারাজ মা! জামাইয়ের নালিশের প্রতিবাদ করায় শুরু হাতাহাতি, তারপর...

দক্ষিণ কলকাতার চেতলায় ঘটেছে এই ঘটনাটি।
Published By: Tiyasha SarkarPosted: 11:00 PM Jun 21, 2026Updated: 11:00 PM Jun 21, 2026

স্ত্রী জড়িয়েছেন বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছে, এমনই সন্দেহ স্বামীর। অথচ শাশুড়ি তা মানতে নারাজ। জামাইষষ্ঠীর দিন তা নিয়েই তুমুল গোলমাল শাশুড়ি আর জামাইয়ের মধ্যে। আর তারই জেরে ছুরি নিয়ে এসে শাশুড়িকে কোপাল জামাই! শেষ পর্যন্ত শাশুড়িকে খুনের চেষ্টার অভিযোগে শনিবার রাতে জামাইকে গ্রেপ্তার করে পুলিশ। দক্ষিণ কলকাতার চেতলায় ঘটেছে এই ঘটনাটি।

Advertisement

পুলিশ জানিয়েছে, ধৃত জামাইয়ের নাম প্রশান্ত মণ্ডল। চেতলার বাসিন্দা মিনতি ঘোষের মেয়ের সঙ্গে বছর দশেক আগে বিয়ে হয় প্রশান্তর। ভালোই চলছিল সংসার জীবন। কিন্তু সুর কাটে বছর খানেক আগে। প্রশান্তর সন্দেহ হয়, তার স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। শুরু হয় সাংসারিক কলহ। এর মধ্যেই চলে আসে জামাইষষ্ঠী। শনিবার শ্বশুরবাড়িতে পৌঁছয় প্রশান্ত। বাপের বাড়িতে যান প্রশান্তর স্ত্রীও। শুরু হয় খাওয়াদাওয়াও। কিন্তু এরই মধ্যে স্ত্রীর নামে শাশুড়ির কাছে নালিশ শুরু করে জামাই। শাশুড়িকে সে বলতে থাকে, তিনি যেন মেয়েকে বলেন কোনও বিবাহ বহির্ভূত সম্পর্কে না জড়াতে। সংসারের দিকে মন দিতে। কিন্তু মেয়ের সম্পর্কে নিন্দা মানতে নারাজ মা। তাই ঠান্ডা পাখার বাতাস নেওয়ার বদলে গরম দু’চার কথা শাশুড়িকে শুনিয়ে দেয় জামাই। শাশুড়িও ছাড়ার পাত্রী নন। তিনিও জামাইকে সরাসরি বলে দেন, সে যেন তাঁর কাছে মেয়ের নামে নালিশ না জানান।

জামাইষষ্ঠীর মধ্যেই বিষয়টি নিয়ে শাশুড়ির সঙ্গে জামাইয়ের বচসা হয়। ক্রমে শুরু হয় শাশুড়ি-জামাইয়ের হাতাহাতি। তারই জেরে একটি ছুরি নিয়ে এসে শাশুড়িকে কোপাতে শুরু করে জামাই প্রশান্ত। মিনতি ঘোষ রক্তাক্ত অবস্থায় চিৎকার করতে করতে ঘরের ভিতর থেকে বেরিয়ে আসেন। বেগতিক বুঝে জামাই তখনকার মতো পালায়। প্রতিবেশীরা মিনতিকে হাসপাতালে নিয়ে যায়। এর পরই শাশুড়ি চেতলা থানায় জামাইয়ের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন। পুলিশ জামাইয়ের সন্ধান শুরু করে। রাতে চেতলা এলাকা থেকেই প্রশান্তকে গ্রেপ্তার করা হয়। তাকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement