shono
Advertisement

কবর থেকে কঙ্কালের খুলি তুলে নেওয়ার অভিযোগে ধুন্ধুমার বংশীহারীতে

থানা ঘেরাও করে তির-ধনুক হাতে বিক্ষোভে শামিল কয়েকশো আদিবাসী। The post কবর থেকে কঙ্কালের খুলি তুলে নেওয়ার অভিযোগে ধুন্ধুমার বংশীহারীতে appeared first on Sangbad Pratidin.
Posted: 07:57 PM Apr 14, 2018Updated: 04:41 PM Dec 04, 2018

রাজা দাস, দক্ষিণ দিনাজপুর: কবর থেকে নিজেদের সম্প্রদায়ভুক্ত মহিলার করোটি (মাথা) তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। এর প্রতিবাদে তির ধনুক নিয়ে বংশীহারী থানা ঘেরাও করল কয়েকশো আদিবাসী। চড়ক পুজোর উপলক্ষে হাজরার দল নরমুন্ডু তুলে নিয়ে গিয়েছে বলেই অভিযোগ। ঘটনায় জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে বিক্ষোভকারীরা। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বংশীহারী থানার পুলিশ।

Advertisement

[বিয়ের দুদিন আগেই শ্যালিকাকে অ্যাসিড ছুড়ে মারল যুবক]

অভিযোগ, বংশীহারী থানার কইল শ্মশানেই ঘটনাটি ঘটেছে। শ্মশানের কবর থেকে শুক্রবার সন্ধ্যায় একটি মৃতদেহের মাথা কেটে তুলে নিয়ে যায় কয়েকজন। দিন কয়েক আগেই আদিবাসী পাড়ার নিমাই হাঁসদার মায়ের মৃত্যু হয়েছে। কবর খুঁড়ে সেই মৃতদেহের মাথা কেটে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ বিক্ষোভকারীদের। অভিযোগের তির পার্শ্ববর্তী গ্রাম জয়দেবপুরের বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসতেই সংঘবদ্ধ হয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। এদিন সকাল হতেই কইল এলাকার কয়েকশো আদিবাসী সম্প্রদায়ের মানুষজন হাতে তীর, ধনুক, কুড়ুল নিয়ে বংশীহারী থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের দাবি, এই ঘটনায় যারা যুক্ত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এনিয়ে থানায় অভিযোগও দায়ের করেছে বিক্ষোভকারীরা। এদিকে ঘেরাও এবং বিক্ষোভকে কেন্দ্র করে বিশাল পুলিশবাহিনী মোতায়ন ছিল থানা চত্বরে। পুরো ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বংশীহারী থানার পুলিশ।

মৃতদেহের মাথা কেটে নেওয়ার খবর শুক্রবার রাতেই এসে পৌঁছেছিল আদিবাসী পাড়ায়। তখন থেকেই এলাকার মানুষ ক্ষোভে ফুঁসতে থাকে। সকাল হওয়ার পরই সুবিচারের দাবিতে স্থানীয় বংশীহারী থানাতে যান বাসিন্দারা। অভিযুক্তের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শুরু হয় বিক্ষোভ। তির ধনুক, কুড়ুল নিয়েই থানা ঘেরাও করে বিক্ষোভ চলতে থাকে। প্রমাদ গোনে বংশীহারী থানার পুলিশ পঞ্চায়েত ভোটের আগেই এই বিক্ষোভ থেকে অশান্তি ছড়াতে পারে। তাই থানা চত্বরে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। তারপর অভিযুক্তদের শাস্তির আশ্বাস পেলে বিক্ষোভ উঠে যায়। এই প্রসঙ্গে বিক্ষোভকারী মরকা মার্ডি, রবি মুর্মু জানান, অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পুলিশ না পারলে তাঁরা নিজেদের মতো করে ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন।

ছবি: রতন দে

[দিল্লিতে পড়তে গিয়ে ইঞ্জিনিয়ারিং ছাত্রের অস্বাভাবিক মৃত্যু]

The post কবর থেকে কঙ্কালের খুলি তুলে নেওয়ার অভিযোগে ধুন্ধুমার বংশীহারীতে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার