shono
Advertisement

কবর থেকে চুরি যাওয়া মাথার খুলি ফেরতের দাবিতে লাগাতার থানা ঘেরাও

কয়েকশো আদিবাসীর বিক্ষোভ ঠেকাতে থানায় বিশাল পুলিশবাহিনী। The post কবর থেকে চুরি যাওয়া মাথার খুলি ফেরতের দাবিতে লাগাতার থানা ঘেরাও appeared first on Sangbad Pratidin.
Posted: 06:28 PM Apr 15, 2018Updated: 06:43 PM Apr 15, 2018

রাজা দাস, বালুরঘাট: কবর থেকে নিয়ে যাওয়া মৃতদেহর খুলি ফেরত এবং ধৃত অভিযুক্তদের প্রকাশ্যে আনার দাবিতে শনিবারের পর রবিবারও উত্তাল রইল বংশীহারী। এদিন ফের বংশীহারী থানা ঘেরাও করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। শেষমেশ পুলিশ আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায়, দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

Advertisement

[মনোনয়ন তুলে নেওয়ার চাপ দিয়ে সিপিএম প্রার্থীর উপরে প্রাণঘাতী হামলা]

চড়ক উপলক্ষে বংশীহারি জয়দেবপুর এলাকার একটি কবর থেকে নরমুণ্ড তুলে নিয়ে যাওয়ার অভিযোগে উত্তাল হয়ে ওঠে স্থানীয় এলাকা। বংশীহারী থানার কইল গ্রামের শ্মশানের কবর থেকে শুক্রবার সন্ধ্যায় একটি মৃতদেহের মাথা কেটে তুলে নিয়ে যায় কয়েকজন। কয়েক দিন আগেই আদিবাসী পাড়ার নিমাই হাঁসদার মায়ের মৃত্যু হয়। কবর খুঁড়ে তাঁরই মৃতদেহের মাথা কেটে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। অভিযোগের তির পার্শ্ববর্তী গ্রাম জয়দেবপুরের বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসতেই সংঘবদ্ধ হয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।

শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা প্রকাশ্যে আসতেই শনিবার তির-ধনুক নিয়ে বংশীহারি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান কয়েকশো আদিবাসী। অভিযোগ পেয়েই দ্রুত দুষ্কৃতীদের পুলিশ গ্রেপ্তার করে। এরপর আজ, ধৃতদের প্রকাশ্যে আনার দাবিতে ও সেই সঙ্গে কইল গ্রামের বাসিন্দা মৃতা আদিবাসী মহিলার খুলি ফেরত দেওয়ার দাবিতে ফের বংশীহারি থানা ঘেরাও করেন কয়েকশো আদিবাদী। বিক্ষোভকে কেন্দ্র করে বিশাল পুলিশবাহিনী মোতায়ন ছিল থানা চত্বরে। মৃতার ছেলে নিমাই হাঁসদা দাবি করেন, তাঁর মায়ের মাথার খুলি দ্রুতই ফেরত চান তাঁরা। কারণ, মায়ের শেষকৃত্যের কিছু ধর্মীয় আচার আচরণ এখনও বাকি রয়েছে। সেই সঙ্গে ধৃত ৬ অভিযুক্তদের নাম ও পরিচয় জানাতে হবে পুলিশকে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তোলেন বিক্ষোভকারীরা।

[কাঁটাতারেই বন্দি জীবন, মুক্তির খোঁজে ভোটে প্রার্থী চরমেঘনার তিন পরিজন]

The post কবর থেকে চুরি যাওয়া মাথার খুলি ফেরতের দাবিতে লাগাতার থানা ঘেরাও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার