shono
Advertisement

বিজেপি প্রার্থীকে টাকার টোপ দিয়ে মনোনয়ন তুলে নেওয়ার হুমকি

অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে
Posted: 01:20 PM Apr 12, 2018Updated: 01:35 PM Apr 12, 2018

দিব্যেন্দু মজুমদার, হুগলি: রাতবিরেতে বিজেপি প্রার্থীর বাড়িতে গিয়ে মনোনয়ন তুলে নেওয়ার হুমকি। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, তাতেও মনোনয়ন তুলতে রাজি না হওয়ায় ৩০ হাজার টাকার টোপ দিল দুষ্কৃতীরা। এই টোপেও মন গলেনি বিজেপি প্রার্থী প্রকাশ যাদবের। কার্যসিদ্ধি না হওয়ায় প্রার্থীর বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। বাড়ির সামনে মদের বোতল পেলার ছোড়ার সঙ্গে সঙ্গে প্রকাশবাবুর বাড়ির দরজাও ভেঙে ফেলা হয় বলে অভিযোগ। ঘটনাটি হুগলির দেবানন্দপুর গ্রামের।

Advertisement

[রেজিনগরে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু যুবকের, আহত তৃণমূল প্রার্থী-সহ ২]

জানা গিয়েছে, দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ৪৭ নম্বর বুথের বিজেপি প্রার্থী হয়েছেন প্রকাশ যাদব। ওই বুথেরই তৃণমূলের প্রার্থী মহেশ রাজভর। বুধবার রাত পৌনে বারোটা নাগাদ একটি ফোন আসে প্রকাশবাবুর কাছে। ফোন করে আগামী ১৬ তারিখে মনোননয়ন তুলে নিতে বলা হয়। ফোন পেয়েও ঘাবড়ে যাননি ওই বিজেপি প্রার্থী। এরপর আর পাঁচটি দিনের মতোই খাওয়াদাওয়া করে শুয়ে পড়েছিলেন প্রকাশ যাদব। রাত একটা নাগাদ আচমকাই বাড়ির বাইরে থেকে শোরগোলের আওয়াজ পান। বেরিয়ে এসে দেখেন জনা দশ বারোর একটি দল তাঁর সঙ্গে কথা বলতে চাইছে। অভিযোগ, তারাই তাঁকে মনোনয়ন তুলে নেওয়ার কথা বলে। তিনি প্রত্যুত্তরে হাঁ হুঁ কিছুই করেননি। এরপর মনোনয়ন তুলে নেওয়ার জন্য ৩০ হাজার টাকার টোপও দেওয়া হয়। তাতেও কোনওরকম উচ্চবাচ্চ করেননি প্রকাশ যাদব। এদিকে বিজেপি প্রার্থী টোপ গেলেননি, বুঝতে পেরে বেজায় ক্ষেপে যায় দুষ্কৃতীরা। আচমকাই প্রার্থীর বাড়ি লক্ষ্য করে হামলা চালায় বলে অভিযোগ। পরের পর মদের বোতল ছোড়া থেকে শুরু করে তাঁর বাড়ির সদর দরজাও ভেঙে দেওয়া হয়।

এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত ওই বিজেপি প্রার্থী। তবে এখনও পুলিশে কোনও অভিযোগ দায়ের করেননি। অন্যদিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেনি তৃণমূল নেতৃত্ব। তবে হামলাকারীদের কাউকেই সেভাবে চিনতে পারেননি প্রকাশ যাদব। এজন্য রাতের অন্ধকার ও ঘুমের ঘোরকেই দায়ী করেছেন তিনি। তবে প্রার্থীপদ প্রত্যাহারের কথা মাথাতেও আনছেন না।

[স্ত্রী ভেন্টিলেশনে, তবুও লড়াইয়ের ময়দানে অনুব্রত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার